somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে.....

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত" (প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে).....

আমার এলাকার মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ করতে চেষ্টা করি। তবে দীর্ঘ বছরের অভ্যাসমতো আমি জুমা নামাজ আদায় করি বিভিন্ন মসজিদে। আমাদের মসজিদের নিয়মিত খতিব এবং ইমাম মাওলানা মাহাবুবুর রহমান সাহেব দুই সপ্তাহ জুমার নামাযে ইমামতী করেন গুলশান কেন্দ্রীয় মসজিদে। যেহেতু আমি জুমা নামাজে আমাদের মসজিদে নিয়মিত নই, তাই মাওলানা মাহাবুবুর রহমান সাহেবের সাথে জুমা নামাজ আদায় করার সুযোগ তেমন হয় না। ছয় জুমা পর আজ মাওলানা মাহাবুবুর রহমান সাহেবের ইমামতীতে নামাজ আদায় করতে পেরেছি।

আজ তিনি "কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"- আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতটি কোরআনের সূরা আল-ইমরান (১৮৫ নম্বর আয়াত) এবং সূরা আল-আম্বিয়া (৩৫ নম্বর আয়াত) সহ বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। এই আয়াতটির মাধ্যমে জীবনের নশ্বরতা এবং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আয়াতটির প্রসঙ্গ ও তাৎপর্যঃ

(১) জীবনের নশ্বরতাঃ
এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ক্ষমতা, ধন-সম্পদ, সৌন্দর্য কিংবা খ্যাতি কিছুই স্থায়ী নয়। মানুষ যত বড়ই হোক না কেন, মৃত্যুর কাছে সবার সমাপ্তি ঘটবেই।

(২) আল্লাহর দিকে প্রত্যাবর্তনঃ
কুরআনের অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখা যায়, মৃত্যুর পর সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সেখানে মানুষকে তার জীবনের কর্মের হিসাব দিতে হবে। অর্থাৎ, মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন যাত্রার শুরু।

(৩) অহংকার বর্জনঃ
যারা ধন-সম্পদ, পদ-মর্যাদা বা ক্ষমতা নিয়ে অহংকার করে, তাদের জন্য এটি এক কঠিন সতর্কবাণী। মৃত্যুর সময় সবকিছু পেছনে পড়ে থাকবে। মানুষের সাথে যাবে শুধু তার সৎকর্ম বা অসৎকর্ম।

(৪) কর্ম ও পরিণতিঃ
এই আয়াতের মূল বার্তা হলো- মানুষ যা করে, তারই প্রতিফল সে পরকালে ভোগ করবে। তাই দুনিয়ার প্রতিটি কাজকেই বিবেচনা করে করতে হবে, কারণ মৃত্যুর পর সংশোধনের সুযোগ আর নেই।

“কুল্লু নাফসিন জাইকাতুল মাউত” শুধু একটি আয়াত নয়; এটি মানব জীবনের চিরন্তন সত্য। যা জীবনের বাস্তবতা এবং মৃত্যুর অনিবার্যতা উপলব্ধি করতে শেখায়। মৃত্যু সবকিছুর সীমারেখা টেনে দেয়, আর মানুষকে মনে করিয়ে দেয়- এই দুনিয়া পরীক্ষার জায়গা, আর আসল জীবন হলো আখেরাত। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো মৃত্যুর আগে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা।

মানুষের মৃত্যু অবধারিত- এটাই জীবনের নির্মম সত্য। কিন্তু সেই মৃত্যু কবে, কোথায়, কীভাবে আসবে- তা জানার ক্ষমতা কারও নেই। তাই মৃত্যু নিয়ে আতঙ্কিত না হয়ে, বরং মৃত্যুর চিন্তা মাথায় রেখে আমাদের উচিত পরোকালের কথা ভেবে ইহকালের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা, নিজেকে পরিশুদ্ধ করে প্রাণীকুলে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, অন্যের জীবনে আলো জ্বালিয়ে যাওয়া। কারণ শেষ নিশ্বাসের আগে আমরা যে ভালো কাজগুলো রেখে যাবো, সেটাই হবে আমাদের প্রকৃত পরিচয় ও অমরত্বের পথ।

আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সেই তৌফিক দান করুন। আমীন।

(ইমাম সাহেবের বক্তব্য ফোনে রেকর্ড করে নিয়েছিলাম। আরবি বাক্যগুলো বাদ দিয়ে নিজের মতো লিখেছি)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×