somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ধর্মীয় ইবাদতে নামের বিবর্তনঃ 'সিরাতুননবী' থেকে জশনে-জুলুস.....

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় ইবাদতে নামের বিবর্তনঃ 'সিরাতুননবী' থেকে জশনে-জুলুস.....

(১) আমাদের ছেলে বেলায় ছিলো- 'সিরাতুননবী'। তারপর এলো- 'মিলাদুননবী'। তারপর 'ঈদে মিলাদুননবী'। এখন 'জশনে-জুলুস ঈদে মিলাদুন নবী'।

(২) আমরা ছেলেবেলায় বলতাম- নামাজ। তারপর সালাত। এখন সালাহ।

(৩) আমাদের ছেলেবেলায় বলতাম- রোজা। তারপর এলো রমজান। তারপর রামাদান। তারপর রামাদান মোবারক। এখন সিয়াম।

(৪) আমাদের ছেলেবেলায় বলতাম- 'রোজা খোলার সময়'! তারপর ইফতার। এখন ইফতার পার্টি।

(৫) আমাদের ছেলেবেলায় বলতাম সেহরি। তারপর সাহারী। এখন সাহারী পার্টি।

একশ্রেণীর ইসলাম ধর্মীয় উগ্রবাদী নেতাদের কারণে ইসলাম অত্যন্ত স্পর্শকাতর বিষয়... জানার জন্য, বোঝার জন্যও কোন প্রশ্ন করলে জাহান্নামে পাঠিয়ে দেয়! তাই এই বিষয়ে যত কম বলা যায় ততই আত্মরক্ষা।

আজ পবিত্র ঈদে মিলাদুননবী। আমাদের ছেলে বেলায় 'সিরাতুননবী' নামে একটি বই ছিলো- যা মহানবী হজরত মুহাম্মদ সঃ এর জীবনীগ্রন্থ। দু’টি আরবী শব্দের সমন্বয়ে ‘সীরাতুন্নবী’ গঠিত। ‘সীরাত’ ও ‘আন্-নবী’। আরবী ভাষায় ‘সীরাত’ শব্দের অর্থ জীবনী। যে কোনো মানুষের সীরাত বলতে বোঝায় তার জীবনাতিহাস। আর শুধু ‘নবী’ বললে যে কোনো নবী বুঝালেও ‘আন্-নবী’ বললে শুধু মহানবী হযরত মুহাম্মাদ সাঃ কেই বুঝায়।

সীরাতুন্নবীর মতো মীলাদুন্নবী শব্দটিও ‘মীলাদ’ ও ‘আন্-নবী’ নিয়ে গঠিত। মীলাদ অর্থ জন্ম। মীলাদুন্নবী মানে মহানবীর জন্ম। বর্তমানে মীলাদুন্নবী শব্দের আগে একটি ‘ঈদ’ শব্দ বসিয়ে বলা হয় ঈদে মীলাদুন্নবী। ঈদ অর্থ খুশি, আনন্দোৎসব। তাই ঈদে মীলাদুন্নবী অর্থ মহানবীর জন্ম দিবসের আনন্দ বা জন্মোৎসব।

জশনে-জুলুস উৎসবঃ ‌বাংলাদেশে "জশনে-জুলুস ঈদে মিলাদুন্নবী মিছিল" ১৯৭৪ সালে প্রকাশ পায়। চট্টগ্রামের ষোলশহরে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবং আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এর নেতৃত্বে প্রথম এই মিছিল বের হয়। পরবর্তীতে একই ট্রাস্ট এই শোভাযাত্রা ঢাকাতেও আয়োজন করে।

কোথা থেকে এলো জশনে-জুলুসঃ পাকিস্তানি দুই অখ্যাত পীর হজরত সিরিকুটি (রহ.) এবং আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ পাকিস্তানে 'জশনে-জুলুস মিছিল' শুরু করলেও সেখানে অর্থাৎ পাকিস্তানে সুবিধা করতে পারেনি বরং সাধারণ মুসুল্লিরা তাদেরকে দৌড়ানি দেওয়ার তথ্য আছে। তবে তাদেরই মুরিদ চট্টগ্রামের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহর মাধ্যমে পবিত্র জশনে-জুলুস ঈদে মিলাদুন্নবী' চট্টগ্রামের জব্বারের বলী খেলার মতোই এক জমজমাট উৎসবে পরিনত হয়েছে।

সাধারণভাবে সুফিবাদী ও বরেলভি সম্প্রদায়ের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন ব্যাপকভাবে প্রচলিত। অনেক দেশে এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছুটি বা উৎসব হিসেবে পালিত হয়।
ফতিমিদ ও আব্বাসি শাসনামলে এবং সুলতান সুলেমান বংশের শাসকদের আমলে পবিত্র মসজিদে মদিনায় মিলাদ (মাওলীদ) পালনের চল শুরু হয় (সুলতান সুলেমান ড্রামা সিরিজে দেখেছি)।

তবে দেওবন্দি ও সালাফি মতবাদ সম্প্রদায় সাধারণত মিলাদ পালনকে 'বেদাতি' বলে বর্জন করেন। কারণ, এর জন্য প্রমাণ হিসেবে নবী বা সাহাবাদের কোনো পরামর্শ বা ইতিহাস পাওয়া যায় না।

হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) সম্পর্কে প্রাথমিক তথ্য পরিচয়ঃ

তিনি সিরিকোটি শরীফ, হরিপুর জেলার (বর্তমানে পাকিস্তানের Khyber Pakhtunkhwa প্রদেশের অংশ) সিরিকোট (Sirikot) গ্রামে ১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন।
তার পিতা সৈয়দ সদর উদ্দিন শাহ ধর্মীয় শিক্ষায় প্রখ্যাত আলেম। বংশগত দিক থেকে নবী হযরত মুহাম্মদ (সা.) এর মাতৃকুল মাশওয়ানি গোত্র উৎস।

হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) কুরআন হাফিজ; পরিশেষে কুরআন, হাদিস, সূফি তত্ত্ব, ফিকহাদি ইসলামী জ্ঞান অর্জন করেন। তিনি কাদিরিয়া সুফি সিলসিলার অনুসারী ছিলেন এবং খাজা আবদুর রহমান চৌহরভীর থেকে খেলাফত গ্রহণ করেন। চট্টগ্রাম (১৯৩৭ সাল) এবং মায়ানমারে দাওয়াত-ও-তরিকাত ব্যাপকভাবে প্রচার করেন। তিনি ১৯৫৪ সালে চট্টগ্রামে Jamia Ahmadiyya Sunnia Kamil Madrasa প্রতিষ্ঠা করেন।

হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) ২৭ এপ্রিল ১৯৬১ (১১ জিলক্বদ ১৩৮০ হিজরী) সালে সিরিকোটে ইন্তেকাল করেন। তাঁর মাজার সিরিকোট (শেতালু শরীফ)-এ অবস্থিত, যেখানে প্রতিবছর তার ভক্ত অনুসারীরা ওরশে যোগদান করেন।

(স্বীকার করতে দ্বিধা নাই- আমার ধর্মীয় জ্ঞান বলতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, রোজা, হজ্জ জাকাত, কোরআন তেলওয়াত এর মতো প্রাথমিক বিষয় পালনে সীমাবদ্ধ। কাজেই এই লেখায় ভুল ত্রুটি মার্জনীয়। কাজেই কেউ ভুল শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। )
হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) তথ্যসূত্রঃ জশনে-জুলুস গুগল।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×