somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ফ্যাসিবাদের পতন, কিন্তু দোসররা অক্ষত- মুক্তির লড়াই কি তবে অসমাপ্ত!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্যাসিবাদের পতন, কিন্তু দোসররা অক্ষত- মুক্তির লড়াই কি তবে অসমাপ্ত?

২০২৪ সালের জুলাই- বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিলো। তরুণদের বুকের তাজা রক্ত, মা-বাবা-ভাই-বোনের চোখের পানি, শ্রমজীবীর হাহাকার- সব মিলিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম। আমরা আশা করেছিলাম, এক নতুন ভোরের সূচনা হবে। ভেবেছিলাম, এত প্রাণের বিনিময়ে অর্জিত আন্দোলন আমাদের মুক্তির নিশান উড়াবে।

কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি এক বিভ্রান্তির মোড়ে। স্বৈরশাসক পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা কি সত্যিই পরাজিত হয়েছে? না, তারা এখনো সমহিমায়, এখনও ক্ষমতার চেয়ারে বসে আছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ- সবখানে তাদের অদৃশ্য দাপট। শুধু একজন স্বৈরশাসক তার কয়েকজন সহযোগী নিয়ে দেশ ছাড়লো, কিন্তু তার বপন করা বিষবীজ অক্ষত রয়ে গেল।
এ কারণেই আজও আমরা মুক্তির কোনো সুফল পাচ্ছি না। এ কারণেই আমার বুক কাঁপে এই ভেবে- ফ্যাসিবাদ আবার ফিরে আসবে ভয়ে। ওরা সুযোগের অপেক্ষায় আছে, আবার রক্তচক্ষু নিয়ে ফিরে আসার!

ইতিহাস সাক্ষী, যদি দোসরদের শেকড় উপড়ে না ফেলা যায়, তবে ফ্যাসিবাদ নতুন মুখে, নতুন নামে আবারও ফিরে আসে। তাই আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে।

এখনই সময়-
শহীদের রক্তের শপথ মনে করার,
ফ্যাসিবাদের দোসরদের বিচ্ছিন্ন করার,
নতুন প্রজন্মকে সংগঠিত করার,
আর একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার।

আমাদের ভুলে গেলে চলবে না- ফ্যাসিবাদ মানে কেবল একজন শাসকের পতন নয়। ফ্যাসিবাদ মানে পুরো একটি দমন-পীড়ন, স্বার্থপর লুটেরাদের প্রণালী। সেই প্রণালী না ভাঙতে পারলে শহীদের আত্মা শান্তি পাবে না।

অতএব, আজই সিদ্ধান্ত নিতে হবে- মুক্তির পথ অসমাপ্ত রাখা যাবে না। নইলে আগামী ভোরে আবারো ফ্যাসিবাদ আমাদের বুকের ওপর ঝাঁপিয়ে পড়বে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×