somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জগার সাইকেল পাচার এবং জা-শি'র ভোট চুরি.......

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগার সাইকেল পাচার এবং জা-শি'র ভোট চুরি.......

আওয়ামী লীগের ভোট চুরির এক একটা ফরম্যাট ছিলো। যেমন- ভোটারের উপস্থিতি ছাড়াই ভোটের বাক্স ভরে ফেলা। ডামি প্রার্থী, দিনের ভোট রাতে করা, বিনা প্রতিদ্বন্দিতায় এমপি - ইত্যাদি।

এবারের ডাকসু, জাকসু নির্বাচনের জা-শি'র কূটকৌশল এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি। এই প্রসঙ্গে ৬/৭ বছর আগে ফেসবুকে একটা রম্য গল্পের কথা মনে পড়েছে......

'জগা' নামক এক লোক বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলো। সাইকেলের পেছনে এক বিশাল বস্তা বাঁধা। BSF এর এক চৌকশ অফিসার সাথে সাথে তাকে থামালো এবং জিজ্ঞেস করলো- 'বস্তায় কি?'

সাইকেল চালক জগা বললঃ "স্যার কিছু না, শুধু বালি নিয়ে যাচ্ছি।"

অফিসারঃ 'বস্তাটা খোলতো!'

জগাঃ "এই যে দেখেন স্যার, বালি।"
অফিসারঃ 'আচ্ছা যা।'

দুই দিন পর জগা আবারও সেই বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসতেছে। সাইকেলের পেছনে বড় একটি বস্তা বাঁধা। BSF অফিসার তাকে আবারও থামালো।
অফিসারঃ 'বস্তায় কি?:
জগাঃ 'স্যার, বালি।"

অফিসারের খটকা লাগলো। ঐ দিনও বালি, আবার আজকেও বালি! অফিসার তখন পুরো বস্তা খুলে চেক করলো, কিন্তু বালি ছাড়া আর কিছুই পেল না। শুধু বালি আর বালি।

অফিসারঃ 'আচ্ছা যা।'

আবারও কয়েকদিন পর জগা বস্তা সহ সাইকেল চালিয়ে আসতেছে। BSF অফিসার তাকে থামালো।
অফিসারঃ 'বালি?'
জগাঃ ''জী স্যার।"

অফিসারঃ 'তুই খালি বালি নিয়া যাস এটা সন্দেহ জনক!'

....অফিসার সব বালি ঘেটে দেখলো, কিন্তু কিছুই পেলো না। কিন্তু BSF অফিসারের মনে খচখচটা থেকেই গেলো। সেনার মাথার সন্দেহ, সমাধান না হওয়া পর্যন্ত ছাড়ার পাত্র নয়!

ঘটনা কি? তখন সে কিছু বালি নিয়ে ল্যাবে পাঠালো- পরীক্ষা করার জন্য। কিন্তু কোনো লাভ হলো না। সবই বালি আর বালি! কিন্তু অফিসারের মনে সন্দেহটা থেকেই গেলো।

এভাবে সাইকেল সহ বালি দেখতে দেখতে বহু দিন কেটে গেলো। কোনো কিছুই করতে পারছে না অফিসার। কোনো না কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে! কিন্তু অফিসার সেটা ধরতে পারছে না!

অনেক দিন ধরে জগার কোনো খোঁজখবর নাই। অফিসার নিজেই তাকে খুঁজে বের করলো। অনেক কষ্টে জগার বাড়ি খুঁজে বের করলো। জগার বাড়িতে গিয়ে বললঃ 'দেখ জগা, আমি জানি তুই কিছু না কিছু পাচার করছিলি। কিন্তু আমি ধরতে পারিনি। আমার মনে কোনো শান্তি নাই। বউয়ের সাথে ঝগড়া করি, খারাপ আচরণ করি! আমার মনটা খালি খচখচ করে, যে তুই কিছু না কিছু পাচার করছিলি। তোর দুইটা পায়ে পরি, সত্যি করে বল তুই কি পাচার করছিলি?'

জগা একটা হাসি দিয়ে বললঃ "স্যার, আমি এতদিন সাইকেল পাচার করছিলাম। এখন অবসর নিয়েছি।"

অতএব, সাধু সাবধান!
খোঁজ নিয়ে দেখুন- জা-শি'র ভোটের পেছনে কি কুকাম করে চলছে.......
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×