somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একজন 'বাকের ভাই' আওয়ামী লীগের সংস্পর্শে 'নান্দাইলের ইনুচ' হয়ে যায়.....

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন 'বাকের ভাই' আওয়ামী লীগের সংস্পর্শে 'নান্দাইলের ইনুচ' হয়ে যায়!

"ভালো মানুষ চেনার কোনো বৈজ্ঞানিক সূত্র নাই"- অর্থাৎ বিজ্ঞানের মতো নির্দিষ্ট সূত্র বা সমীকরণ দিয়ে মানুষের ভালো-মন্দ আলাদা করা যায় না। মানুষের প্রকৃত স্বভাব ও ভেতরের চরিত্র বোঝা সহজ নয়। বাহ্যিক আচরণ বা কথাবার্তা দিয়ে সবসময় আসল মানসিকতা ধরা যায় না। অভিজ্ঞতা, সময় এবং পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা ধীরে ধীরে কারো চরিত্র বুঝতে পারি। তাই এই প্রবচনটি মানুষ চেনার জটিলতাকে তুলে ধরে।


'বাকের ভাই'র কথা মনে আছে? কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকের যার ফাঁসির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছিলো? বাকের ভাই চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর সাহেবের কথা বলছি। সেই ভালো মানুষটার মাত্র ১০ কোটি টাকার স্থাবর সম্পত্তি, ১২ কোটি টাকার ১১টি এফডিআর, ২ কোটি টাকার ৫টি সঞ্চয়ী হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের।
সূত্রঃ গতকালের বিভিন্ন টিভি চ্যানেল নিউজ হেডলাইন এবং আজকের বিভিন্ন জাতীয় দৈনিক খবরের কাগজের সংবাদ।

আসাদুজ্জামান নূর অন্য একটা নাটকে ঠান্ডা মাথার ভয়ংকর খুনী 'নান্দাইলের ইনুচ' চরিত্রে অভিনয় করেও নন্দিত হয়েছিলেন।

আমার জানামতে, আসাদুজ্জামন নূর এর রাজনৈতিক চরিত্র অন্যসব আওয়ামী লীগারদের মতোই। তবে শিল্পী আসাদুজ্জামান নূরকে ভালোবাসত না এমন কোনো ব্যক্তি আমি দেখিনি। সেই পছন্দের মানুষটারই যদি আর্থিক বিষয়ে এমন অনৈতিকতা প্রমাণিত হয় তাহলে- অন্যদেরটা ভাবেন!

প্রসঙ্গত আরও একটা প্রবাদ বলি- "সৎ সঙ্গে স্বর্গবাস, অসত সঙ্গে সর্বনাশ।"
মানুষের জীবনে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, তাদের প্রভাব আমাদের চরিত্র, অভ্যাস ও জীবনদর্শনের ওপর পড়ে। সৎ মানুষের সান্নিধ্যে থাকলে মানুষ ধীরে ধীরে সৎগুণ, ন্যায়-নীতি ও ইতিবাচক জীবনের দিকে অগ্রসর হয়। অপরদিকে অসৎ মানুষের সঙ্গে চললে অনৈতিকতা, অপরাধ, দোষত্রুটি ও ধ্বংসের পথে টেনে নেয়। তাই প্রবচনটি আমাদের সতর্ক করে দেয়- সঙ্গ নির্বাচন জীবন গঠনের মূল চাবিকাঠি।


প্রথম প্রবচন আমাদের সঙ্গ বাছাইয়ে সতর্ক হতে শেখায়, আর দ্বিতীয় প্রবচন মানুষ চেনার জটিলতা ও অনিশ্চয়তার বাস্তবতা প্রকাশ করে।

এর পরেও আওয়ামী লীগের লোকজন এবং তাদের দোসর গং বলবে এটা ভুয়া। হয়তো A I এর উপরেও দোষ চাপাবে। বলবে- তাকে ফাঁসানোর জন্যে সব সাজানো। আসলে ভালো মানুষ যখনই আওয়ামী লীগের সাথে মিশবে তখনই তাদের ভালোত্ব ধ্বংস হয়ে আওয়ামী লীগ হয়ে যায়! একজন 'বাকের ভাই' আওয়ামী লীগের সংস্পর্শে 'নান্দাইলের ইনুচ' হয়ে যায়!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×