somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

“Thinking, Fast and Slow”- ড্যানিয়েল কাহনেম্যান।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যানিয়েল কাহনেম্যানের “Thinking, Fast and Slow”- ড্যানিয়েল কাহনেম্যান।

বিশ্বব্যাপী বহুল আলোচিত এবং পঠিত ড্যানিয়েল কাহনেম্যানের “Thinking, Fast and Slow” বইটি কিনেছিলাম অনেক বছর আগে। সত্যি বলতে- ওয়ার্ল্ড বেস্টসেলার বিশ্ববিখ্যাত বই হলেও ইংরেজি ভার্সন- খটমটে ইংরেজি- সহজবোধ্য নয়, তাই অল্প এবং মাঝেমধ্যে বিভিন্ন অধ্যায় চোখ বুলিয়ে রেখে দিয়ে ছিলাম। হাতের কাছে নতুন কোনো বই না থাকায় গত দশদিন যাবত “Thinking, Fast and Slow” বইটি পড়েছি।


বইটি মূলত মানুষের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে লেখা। লেখক দেখিয়েছেন যে আমাদের মস্তিষ্ক দুটি ভিন্ন ধরনের চিন্তার পদ্ধতিতে কাজ করেঃ

সিস্টেম- ১ (Fast Thinking): স্বতঃস্ফূর্ত, দ্রুত, আবেগনির্ভর ও স্বয়ংক্রিয় চিন্তা। উদাহরণঃ কাউকে দেখে তার মুখভঙ্গি থেকে মনের অবস্থা আন্দাজ করা, সহজ যোগ-বিয়োগ করা।

সিস্টেম- ২ (Slow Thinking): যৌক্তিক, বিশ্লেষণধর্মী, মনোযোগী ও ধীর চিন্তা। উদাহরণঃ জটিল অংক সমাধান করা, বড় সিদ্ধান্ত নেওয়া।

বইটিতে বলা হয়েছে-
আমরা সচরাচর সিস্টেম ১ এর ওপর বেশি নির্ভর করি, যা দ্রুত কিন্তু ভুল করার প্রবণতা বেশি। পক্ষপাত (bias) ও মানসিক শর্টকাট (heuristics) আমাদের বিচার-বিশ্লেষণকে প্রভাবিত করে। মানুষ অনেক সময় যৌক্তিক না হয়ে আবেগ বা সহজ উত্তরকে প্রাধান্য দেয়।
অর্থনীতি, রাজনীতি, ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতেও এ প্রভাব স্পষ্ট।

শেষ পর্যন্ত কাহনেম্যান দেখান, মানুষের সিদ্ধান্ত গ্রহণ পুরোপুরি যুক্তিনির্ভর নয়; বরং আবেগ, অভ্যাস ও মানসিক সীমাবদ্ধতা এতে বড় ভূমিকা রাখে।

এক কথায়, বইটি আমাদের শেখায়- নিজের চিন্তার ভুল ও দুর্বলতাগুলো চিনে নিয়ে, সঠিক সময়ে সঠিক ধরনের চিন্তা ব্যবহার করতে শিখতে হবে।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×