somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কী আজব কারখানা!

০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী আজব কারখানা!

সেই ২০০৬ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় টুকটাক লিখি এবং অনেকের লেখাই পড়ি। পরিচিত আইডি গুলোর কার লেখার কি মান, কি ধরন- তা মোটামুটি ঠোঁটস্ত, মুখস্ত এবং কণ্ঠস্ত। বছরের পর বছর যারা সোশ্যাল মিডিয়ায় দুই লাইনের একটা মন্তব্য লিখতেও পাঁচটা বানান ভুল এবং দুটো বাক্যই হযবরল করে ফেলতো, সেই তারাই কয়েক মাস ধরে নির্ভুল বানানে অত্যন্ত গোছানো দীর্ঘ পোস্ট লিখে, কবিতা লিখে তাক লাগিয়ে দিচ্ছে!

কি অদ্ভুত কাণ্ড!
যারা বছরের পর বছর যারা "চোর"কে "চুর", "চোখ'কে "চুক' লিখতো, “আসছে” আর “আশছে” মিলিয়ে ফেলতো, যে আইডি থেকে তার ভালোবাসার মানুষটিকে বার্তা দিতো- "বিতি তুমারে আমি বালবাসি"- এখন সেই আইডি থেকেই ঝরঝরে পরিষ্কার বাংলায় কবিতা বের হয়। যারা ‘আমি আসবো’ লিখত “আশবু”, আর ‘মানুষ’ লিখত “হাইরে মানোস” লিখতো, তারাই এখন দিব্যি “রাজনৈতিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ” লিখছে, তারাই এখন নির্ভুল বানানে “বিশ্লেষণধর্মী” পোস্ট লিখে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে।
তাও আবার মসৃণ বাংলায়।

আমার তো সন্দেহ হচ্ছে-
এরা কি মাঝরাতে চুপিসারে বাংলা একাডেমিতে গিয়ে বানান শিখে আসছে, নাকি- "দুইশো ট্যাকা দিয়া একটা মাস্টর রাইখ্যা গুপোনে গুপোনে মেট্টিক পাস দিয়া ফালাইসে"(একদা বিটিভি'র 'জব্বর আলীর ঈদ' নাটকে জব্বর আলী চরিত্রে আমজাদ হোসেনের সংলাপ)!
নাকি নতুন কোনো “অটো-লেখক” অ্যাপ বের হয়েছে, যেটা ভুলভাল চিন্তাধারাকেও হালকা লেপাপোতা দিয়ে “দার্শনিক পোস্ট” বানিয়ে দেয়?


কী আশ্চর্য!
যারা এতদিন ফেসবুকে লিখলে মনে হতো “বানান-ভাঙা বুলডোজার” চালাচ্ছে, তারাই হঠাৎ কয়েক মাসে “শুদ্ধ বানান একাডেমি” খুলে বসেছে!
মাথার ভিত্রে প্রশ্ন কিলবিল করে-
এরা কি গোপনে গোপনে রবীন্দ্রনাথ হয়ে গিয়েছে? নাকি “বানান টনিক” বাজারে এসেছে, যা খেয়ে খেয়ে এরা সবাই ব্যাকরণ পণ্ডিত হয়ে গিয়েছে?

আমার দৃঢ় সন্দেহ, এদের মগজের ভেতরে A I, ChatGPT সোশ্যাল মিডিয়ায় ভার্সন Install করিয়েছে। অথবা কিবোর্ডে “ঘোস্টরাইটার” ইনস্টল করিয়েছে।
না হলে হঠাৎই “গভীর বিশ্লেষক” হয়ে যায় কেমনে?

সোশ্যাল মিডিয়া আসলেই এক রহস্য!
মানুষ যত না নিজের বুদ্ধিতে লেখে, তার চেয়ে বেশি অন্যের কলমে “সাহিত্যিক” হয়ে যায়!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×