বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা হবে না। যেখানে সবকিছুই ভালো! আমি নিজেও দলীয় কর্মী সমর্থক হলেও- নির্মোহ দৃষ্টিতে দেখতে চাই।
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন করতে হলে আবেগ নয়, বাস্তবতা দিয়েই বিচার করতে হবে। বিএনপি দীর্ঘ ২০ বছর ধরে রাজনৈতিক দমন-পীড়ন, মামলা, গ্রেপ্তার এবং সাংগঠনিক চাপের মুখোমুখি ছিল- এটা বাস্তবতা। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ ছিল নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।
প্রতিপক্ষের হুমকি, সোস্যাল মিডিয়ায় নোংরামিতে জনমনে বিভ্রান্তিকর পরিস্থিতিতেও সরকারের শুরুটা ভালো হয়েছে। প্রথম ১০০ দিনে সরকারের সবচেয়ে বড় অর্জন হতে পারে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তি তৈরির চেষ্টা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতোই। অন্যদিকে- জনগণ যে দ্রুত পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অনেক ক্ষেত্রেই দৃশ্যমান ফলাফল এখনো সীমিত।
দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম জনবান্ধব কিম্বা সরকার বান্ধব নয়। আমলাতান্ত্রিক বেড়াজাল থেকে সরকার এক কদমও বের হতে পারেনি। পুলিশ প্রশাসনে এখনো পলাতক সরকারের প্রেতাত্মারা দাপিয়ে বেড়াচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অবস্থা তথৈবচ। নেতৃত্ব শূণ্য দুদক, মানবাধিকার কমিশন নিষ্ক্রিয়। মন্ত্রী বদল ছাড়া আইন ও বিচার বিভাগের কোনো পরিবর্তন হয়নি। মোদ্দা কথা PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া অন্যসব মন্ত্রী- "ঘুমেঙ্গে, পিয়েঙ্গে, আয়েশ করেঙ্গে"....
এটাও সত্য যে, একটি নতুন সরকারকে রাজনৈতিক বিরোধিতা, প্রশাসনিক জড়তা, পুরোনো ব্যবস্থার সীমাবদ্ধতা এবং উচ্চ জনপ্রত্যাশার চাপ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আরও সমান সত্য যে, জনগণ শেষ পর্যন্ত অজুহাত নয়, ফলাফল দেখতে চায়।
The first 100 days are not enough to transform a state, but they are enough to reveal a government's direction.
সুতরাং বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন যদি এক বাক্যে করতে হয়, তাহলে বলা যায়- এখনো প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে যাত্রার সময়কাল। যে যাত্রা শুরু হয়েছে মোটামুটি সফল ভাবে। সরকার স্বচ্ছ সুন্দর দিকনির্দেশনা দেখিয়েছে, কিন্তু জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন বিচার করার জন্য আরও সময়, আরও কর্মদক্ষতা এবং আরও দৃশ্যমান ফলাফল প্রয়োজন।
(এই মূল্যায়ন একান্তই আমার ব্যক্তিগত)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



