somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ রাজনীতি বিশ্লেষণ করছেন, কেউ সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। আর মন্তব্যের ঘরে চলত যুক্তির লড়াই, তর্কের ঝড়, কখনো রাগ, কখনো হাসি। মতের অমিল থাকত, তর্ক হতো, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তেমন একটা নষ্ট হতো না।

তখন প্রায় প্রতিটি পোস্টেই গড়ে পঞ্চাশটির বেশি মন্তব্য থাকত, হিট হতো হাজারের ঘরে। নতুন পোস্ট প্রকাশের পর পাঠক ও মন্তব্যকারীদের সাড়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন ব্লগাররা।
আহ, কী দারুণ ছিল সেই দিনগুলো!

আজ বাস্তবতা ভিন্ন। এখন দৈনিক গড়ে অনলাইনে থাকেন ছয়-সাতজন ব্লগার। অধিকাংশ পোস্টে মন্তব্য পাঁচটির আশেপাশে, আর হিটও অনেক ক্ষেত্রে দুইশ'র মধ্যে সীমাবদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব স্পষ্ট- কেউ কারও পোস্টে মন্তব্য করলে, তারও প্রতিদানে মন্তব্য পাওয়া যায়। সৌজন্য, পারস্পরিক যোগাযোগ এবং নিয়মিত মিথস্ক্রিয়াই একটি কমিউনিটিকে সচল রাখে।
আমি নিজেও এখন ব্লগে খুব বেশি সময় দিই না। পরিচিত কয়েকজন ব্লগারের বাইরে অন্যদের লেখা পড়া হয় না, মন্তব্যও করি অত্যন্ত সীমিত। ফলে আমার লেখার পাঠকসংখ্যা এবং মন্তব্যের পরিমাণ- দুটোই স্বাভাবিকভাবেই কম। গত কয়েক বছর ধরে আমার অধিকাংশ পোস্টের হিটও দুইশ'র আশেপাশেই থেকেছে।
কিন্তু গত এক মাসে হঠাৎ লক্ষ্য করছি, আমার কয়েকটি পোস্টে অস্বাভাবিক ও ভুতুড়ে ধরনের হিট দেখা যাচ্ছে। কোনো কোনো পোস্টের হিট এক হাজার ছাড়িয়ে গেছে।
আমার ধারণা, এর পেছনে ব্লগের একটি অসুস্থ ও অসাধু সিন্ডিকেট কাজ করছে। এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই শুধু আমাকে নয়, সুস্থ ধারার অনেক ব্লগারকেই নানাভাবে বিরক্ত ও বিব্রত করার চেষ্টা করে আসছে।


আমার অনুরোধ, এসব বিষয়কে গুরুত্ব দেবেন না। যারা সৃজনশীল লেখালেখি করেন, তারা লেখালেখিতেই মন দিন। ব্যক্তিগত বিদ্বেষ, কৃত্রিম প্রচারণা কিংবা অস্বাভাবিক কর্মকাণ্ড কোনো সুস্থ সাহিত্য-সংস্কৃতির বিকল্প হতে পারে না।
তাই বলবো-
Ignore that. Ignore them. Hate the negativity. Keep blogging creatively.
ভালো থাকুন, প্রিয় সহব্লগাররা।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×