আমার কষ্ট হয়, তবু ভালো লাগে,
ঝরাপাতা শোক জলরঙে নিঙড়ে;
চেয়ে দেখি সাদাকালো ছবিগুলো,
সেই মুখ দেখি নিঃশব্দ হাহাকারে।
কত তেলরঙ, ঝলমল ফ্রেমে, তুমি,
মনে হোল, স্মৃতিটুকু থাক, জলরঙে,
কষ্টধারার মেঘে; গড়ানো উষ্ণতায়।
ভাবনাটা আমারই, বস্তুত তুমি নেই।
আছো, ভেবে খুঁজেছি জনান্তিকে,
উজ্জ্বল তেলরঙা ভালবাসা দেখে;
দুমড়ে মুচড়ে বারেবার ভেবে মরি,
নিভে যাই, […]
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



