somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুদ্রের সাথে বেশ্যালয়ে বসে নিকোটিনের মাঝে গাঁজা মাখাতে মাখাতে
কখন তাকে ভালোবেসে ফেললাম
তা ইশ্বর জানে।
আমার রুদ্র প্রেম দেখে রবীন্দ্রনাথ তার কিছু কঠিন শব্দে তৈরী ছড়ি দিয়ে যখন আমার পিঠের ছাল তুলতে ব্যস্ত
তখন সহসা নজরুল ডেকে বসলেন জেলের ভেতর অনশন!
তাকে খাবার খাওয়ানোর জন্য ব্রিটিশদের অনুরোধে রবীন্দ্রনাথ ছড়ি রেখে পত্র লিখাতে মন দিলেন।
হুট করে কোথা থেকে কাল মার্কস প্রবেশ করে চিৎকার দিলেন
"লং লিভ সোসিয়ালিজম,
ডাউন ডাউন ক্যাপিটালিজম"!
রবীন্দ্রনাথ বিতৃষ্ণা নিয়ে তাকালেন মার্কসের দিকে!
যেনো এখনি কাব্ব্যিক কন্ঠে বলে উঠবেন-
"এ কোন হুলো বিড়ালের আগম হলো হেতা,
চিৎকার দিয়ে ধরাইলো মাথা ব্যথা!"
তবে কমরেড লেলিন পাশে দাঁড়িয়ে স্বভাবসুলভ মুচকি হেসে
এক হাত আমার কাঁধে রেখে অন্য হাতে কোমরের খাঁপ থেকে পিস্তল বের করে
হাতে ধরিয়ে ভরাট গলায় বললেন-"খোকা এখনো তুমি বিপ্লবে যাওনি? এর্নেস্তো যে তোমার পথ চেয়ে বসে আছে! তুমি গেলেই সে তার ডাইরিটা তোমার হাতে ধরিয়ে দিবে! যাও এখুনি বেরিয়ে পড়ও"!
ততোক্ষণে রুমে চিৎকার শুরু হয়ে গেছে,
ব্রিটিশ বাহিনী রবীন্দ্রনাথকে কেনও নোবেল দিলো তা নিয়ে মার্কস গন্ডগোল পাকিয়ে বসলেন।
রবীন্দ্রনাথও ছাড়বার পাত্র নন তিনি একের পর এক কবিতায় জর্জরিত করতে থাকলেন মার্কসকে।
শুধু রুদ্রই এক কোণায় বসে সিগারেট ফুঁকছিলেন আপন মনে।
আহ এ যে পরমানন্দ!
আমার বড্ড ইচ্ছা হচ্ছিলো তার সাথে সিগারেট ফুকার
কিন্তু কমরেড লেলিন এর ভয়ে এগুলাম না।
ঘর থেকে রাস্তায় নামার সাথে সাথে এক উচ্ছ্বল মেয়ে আমার পথ আগলে বললো আমি নির্মল সেনকে দেখেছি কিনা?
ব্রিটিশের গুলি খেয়ে নাকি বেচারা কাতরাচ্ছে মরণ যন্ত্রনায়।
এই কথা বলেই চোখের পলকে মেয়েটি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে আমার সামনে!
আমি কিংকতব্যবিমূঢ় হয়ে সামনে তাকাতেই দেখি
দাঁতে মেসওয়াক লাগিয়ে কিছু অদ্ভুত জন্তু দৌড়ে আসছে আমার দিকে!
তাদের কন্ঠে আইয়ামে জাহেলিয়াতের স্লোগান!
ব্লগার-ব্লগার নাস্তিক-নাস্তিক বলে তারা দৌঁড়ে আসছিলো পাগলা কুকুরের মতো।
মৃত্যু নিশ্চিন্ত ভেবে দাঁতে দাঁত চেপে যেই চোখ বন্ধ করেছি,
তখনি হুট করে মহামতি বুদ্ধ আর কৃষ্ণ পাঞ্জাবী টুপি পরে এগিয়ে এসে কোঁপটা তাদের ঘাড়ে নিলেন।
তাদের খন্ডিত মস্তক থেকে শুধু একটি শব্দ বেরলো বারবার-
"পৃথিবীর সকল প্রাণী সুখি হোক"!
ভয়ে ভয়ে চোখ মেলতেই দেখলাম অদ্ভুত প্রাণীগুলি পালিয়েছে মোটরসাইকেলের শব্দ শুনে।
পায়ের কাছে মোটরসাইকেল থামিয়ে এর্নেস্তা হুট করে চিৎকার দিলেন-
"বিপ্লব দীর্ঘজীবি হোক"!!
অমনি বুদ্ধ আর কৃষ্ণের মাথা জোড়া লেগে গেলো...
তারা দেহের ধূলো ঝেরে খেজুর চিবুতে থাকা টিকটিকিকে সজোরে আছড় মারলেন মাটিতে!
আর তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন- কমরেড লাল সালাম!!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×