মেয়ে তুমি সুন্দরী হলে
স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায়।
কুৎসিত হলে অন্য মেয়ের সনে মাতবে পরকীয়ায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি উচ্চ শিক্ষিত হলে
স্বামী সর্বদা থাকে হীনমন্যতায়।
অশিক্ষিত হলে সংসারে রাখবে অবহেলায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি গরিব বাবার সন্তান হলে
স্বামী সর্বদা তাচ্ছ্বিল্য, কথায় কথায় খোটা দিবে।
ধনীর দুলালী হলে স্বামীর অধিকার খাটািয়ে রাখবে খুনঠাশায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি হাউজওয়াইফ হলে
স্বামী সর্বদা বলবে তুমি সেকেলে।
একটু মডার্ণ হতে চাইলে বলবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার ছোঁয়ায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি লক্ষী সতী বৌ'র মত একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকলে,স্বামী সর্বদা বলবে মেয়ে-রা-তো এমনই।
সংকীর্ণতা কাটিয়ে খোলা আকাশ দেখতে চাইলে
আকটাবে সতীত্বর খোটায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



