somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ ফেব্রুয়ারী- সেদিন যা ঘটেছিল...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ ফেব্রুয়ারির ঘটনা
:
পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এ দিন
সকাল ৯টা থেকে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাঙ্গনে এসে জড়ো হয়। তারা ১৪৪
ধারা জারির বিপক্ষে স্লোগান
দিতে থাকে এবং পূর্ব বঙ্গ আইন পরিষদের
সদস্যদের ভাষা সম্পর্কে সাধারণ জনগণের
মতামতকে বিবেচনা করার আহ্বান
জানাতে থাকে। পুলিশ অস্ত্র
হাতে সভাস্থলের চারদিক ঘিরে রাখে।
বিভিন্ন অনুষদের ডীন
এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঐ সময়
উপস্থিত ছিলেন। বেলা সোয়া এগারটার
দিকে ছাত্ররা গেটে জড়ো হয়ে প্রতিবন্ধকতা
ভেঙে রাস্তায় নামার প্রস্তুতি নিলে পুলিশ
কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্রদের
সতর্ক করে দেয়। কিছু ছাত্র
ঐ সময়ে ঢাকা মেডিক্যাল কলেজের
দিকে দৌঁড়ে চলে গেলেও বাদ-
বাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাঙ্গনে পুলিশ দ্বারা অবরুদ্ধ
হয়ে পড়ে এবং পুলিশের আগ্রাসনের
বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
উপাচার্য তখন পুলিশকে কাঁদানে গ্যাস
নিক্ষেপ বন্ধ করতে অনুরোধ জানান
এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয়
এলাকা ত্যাগের নির্দেশ দেন। কিন্তু
ছাত্ররা
ক্যাম্পাস ত্যাগ করার সময়
কয়েকজনকে ১৪৪ ধারা ভঙ্গের
অভিযোগে পুলিশ গ্রেফতার শুরু
করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। অনেক
ছাত্রকে গ্রেফতার করে তেজগাঁও
নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায়
ছাত্ররা আরও ক্ষুব্ধ হয়ে পুনরায় তাদের
বিক্ষোভ শুরু করে।
বেলা ২টার দিকে আইন পরিষদের
সদস্যরা আইনসভায় যোগ
দিতে এলে ছাত্ররা তাদের বাঁধা দেয়।
কিন্তু পরিস্থিতির নাটকীয় পরিবর্তন
ঘটে যখন কিছু ছাত্র সিদ্ধান্ত নেয়
তারা আইনসভায় গিয়ে তাদের দাবি উত্থাপন
করবে। ছাত্ররা ঐ উদ্দেশ্যে আইনসভার
দিকে রওনা করলে বেলা ৩টার দিকে পুলিশ
দৌঁড়ে এসে ছাত্রা বাসে গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলিবর্ষণে আব্দুল
জব্বার এবং রফিক উদ্দিন আহমেদ
ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আব্দুস
সালাম, আবুল বরকতসহ আরও অনেকে সেসময়
নিহত হন। ঐদিন অহিউল্লাহ নামের
একজন ৮/৯ বছরেরে কিশোরও নিহত হয়।
ছাত্র হত্যার সংবাদ দ্রুত
ছড়িয়ে পড়লে জনগণ ঘটনাস্থলে আসার
উদ্যোগ নেয়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত
অফিস, দোকানপাট ও পরিবহন বন্ধ
হয়ে যায়। ছাত্রদের শুরু করা আন্দোলন
সাথে সাথে জনমানুষের আন্দোলনে রূপ নেয়। রেডিও শিল্পীরা তাৎক্ষণিক
সিদ্ধান্তে শিল্পী ধর্মঘট আহ্বান
করে এবং রেডিও স্টেশন পূর্বে ধারণকৃত
অনুষ্ঠান সম্প্রচার করতে থাকে।
ঐ সময় গণপরিষদে অধিবেশন শুরুর
প্রস্তুতি চলছিল। পুলিশের গুলির খবর
জানতে পেরে
মাওলানা তর্কবাগিশসহ
বিরোধী দলীয় বেশ কয়েকজন অধিবেশন
কক্ষ ত্যাগ করে বিক্ষুদ্ধ ছাত্রদের পাশে এসে দাঁড়ান।
গণপরিষদে মনোরঞ্জন ধর, বসন্তকুমার
দাস, শামসুদ্দিন আহমেদ এবং ধীরেন্দ্রনাথ
দত্ত-সহ ছোট ছয়জন সদস্য মুখ্যমন্ত্রী
নুরুল আমিনকে হাসপাতালে আহত ছাত্রদের
দেখতে যাবার জন্যে অনুরোধ করেন
এবং শোক প্রদর্শনের লক্ষ্যে অধিবেশন স্থগিত করার কথা বলেন। কোষাগার
বিভাগের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ,
শরফুদ্দিন আহমেদ, সামশুদ্দিন আহমেদ
খন্দকার এবং মসলেউদ্দিন আহমেদ এই
কার্যক্রমে সমর্থন দিয়েছিলেন। যদিও
নুরুল আমিন অন্যান্য নেতাদের অনুরোধ
রাখেননি এবং অধিবেশনে বাংলা ভাষার
বিরোধিতা করে বক্তব্য দেন।

(উইকিপিডিয়া থেকে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×