somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিং ব্যাড /:)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা-১:
১৭ জানুয়ারি ২০১১। কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তে খেতাবেরকুঠি নামক এলাকায় বিএসএফ এর গুলিতে ফেলানী খাতুন নামের এক কিশোরীর নির্মম মৃত্যু। ফেলানী বাবার সঙ্গে দিল্লীতে গৃহকর্মীর কাজ করত। দেশে বিয়ে ঠিক হয়েছিল তার। কিন্তু বিয়েটা আর হয়নি ফেলানীর। বাবা নূরুল ইসলাম কাঁটাতারের বেড়া পার হলেও ফেলানী পারেনি। কাঁটাতারে কাপড় আটকে যায় তার। ভয়ে চিৎকার করে উঠে ফেলানী। ফেলানীর চিৎকারে সঙ্গে সঙ্গেই সাড়া দেয় বিএসএফ। কাঁটাতার বেয়ে টপটপ করে গড়িয়ে পড়ে কিশোরী ফেলানীর রক্ত। সীমান্তের ঐ কাঁটাতারেই পাঁচ ঘণ্টা ঝুলে থাকে ফেলানীর লাশ।

ঘটনা-২:
৬ সেপ্টেম্বর ২০১৩। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে পুরনো প্রেমিক আব্দুস সামাদ রাজুর ইটের আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী আফসারী আক্তার স্বর্ণার নির্মম মৃত্যু। ১ সেপ্টেম্বরের ঘটনা। আনন্দমোহন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বর্ণা বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছিল তার ছেলে বন্ধুর সাথে। স্বর্ণার পিছু নেয় রাজু। কৌশলে স্বর্ণার ঐ বন্ধুটিকে সরিয়ে দেয় সে। তারপর স্বর্ণার মাথা ও মুখে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে রাজু। থেথলে যায় স্বর্ণার চোখ-মুখ। চোয়াল থেকে দাঁত খুলে পড়ে। তারপর পুরো পাঁচদিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে স্বর্ণা। অবশেষে ৬ সেপ্টেম্বর সকালে যুদ্ধে ক্ষান্ত দেয় সে।

উপরের দুটিই হত্যাকাণ্ড। একটির ঘাতক বিদেশী, অন্যটির দেশী। একটির বিচার করেছে বন্ধুদেশ ভারত আর অন্যটি এখনো শুরুই হয়নি। শুরু হলে তা দেশেই শুরু হবে। কচ্ছপের গতিতে চলতে চলতে একদিন জ্বালানী অভাবে থেমে যাবে। তারপর ডাইন্যামিক বাঙালি থেমে যাওয়া এ বিষয়টিকে একদিন ভুলে যাবে।

সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী হত্যা নতুন কোন বিষয় নয়। বিএসএফ গুলি করবে আর বাংলাদেশীরা বুক পেতে দেবে। এটাই নিয়ম। এতে আবার বিচারের কি আছে? কেন যে বোকারা ফেলানী হত্যার বিচার চাইতে গিয়েছিল! খামোখা শুধু সময় অপচয়। বিএসএফ কি কখনো পাপ করতে পারে? পাপ করবে শুধু বিডিআর! শাস্তি হলে বিডিআরের হবে বিএসএফ এর কেন??

বিডিআর দের গণহারে শাস্তি হয়েছে। অনেক পরিবার পথে বসেছে। কলঙ্কিত বিডিআরের নাম চেঞ্জ করে বিজেবি করা হয়েছে। দেশের মানুষ খুশি হয়েছে, ভারতের মানুষও খুশি হয়েছে। প্রমাণ অভাবে কাউকে বেকসুর খালাস দেয়া হয় নি!

ফেলানী হত্যারও বিচার হয়েছে। ফেলানীর বাবা-মামা ভারত গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছে। নুরুল ইসলাম ভেবেছিল তার মেয়ের হত্যাকারীর উপযুক্ত শাস্তি হবে আর আমরা, দেশের আমজনতা ভেবেছিলাম সীমান্ত হত্যাটা এবার কমবে। আমাদের আশায় গুড়েবালি। অভিযুক্ত অমিয় ঘোষকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস দেয়া হল! নৃশংস এক হত্যাকান্ডের আইনি বৈধতা দেয়া হল; বৈধতা পেল সীমান্ত হত্যাকান্ড!

দেশের মানুষ চুপচাপ! যেখনে রাঘব বোয়ালরা কিছু বলার সাহস পাচ্ছে না সেখানে চুনোপুঁটিরা কি করবে? দু’এক জন মুখ খুললেও তাতে আওয়াজ হচ্ছে না। ফেলানী মরলে দেশের কিচ্ছু হবে না, কিন্তু ভারত খেপলে অনেক কিছুই হয়ে যাবে! শেম অন ইউ ইন্ডিয়া! তোর প্রতি যে রেসপেক্টটা ছিল তা চলে গেছে!

স্বর্ণা মরেছে। মানব বন্ধন হচ্ছে, প্রতিবাদ সমাবেশ হচ্ছে। ঘাতক রাজু পলাতক। আমি তীব্র আন্দোলন আশা করছি। দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। আমাদের দেশে এমন স্বর্ণার সংখ্যা নিতান্তই কম নয়। আর কোন স্বর্ণার থেথলে যাওয়া মুখ আমরা দেখতে চাই না, স্বর্ণা হত্যার বিচারে ভারতীয় প্রতিফলন দেখতে চাইনা, বিচারের বাণীকে নিভৃতে কাঁদাতে চাই না। এটা বাংলাদেশ, ভারত নয়! আমি গণজাগরণ চাই, বখাটে রাজুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×