somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘চলে যদি যাবি দূরে স্বার্থপর... তবে কেন জোছনা দেখালি?’

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকেও ছ্যাকা দিয়ে দিল!

এমন কিছু একটা যে ঘটতে যাচ্ছে তা আগেই আন্দাজ করেছিলাম। না চাহিতে যারে পাওয়া যায়, না চাহিতে তারে হারানোও যায়।

‘চলে যদি যাবি দূরে স্বার্থপর...
তবে কেন জোছনা দেখালি?’

মুই অরে ছাড়া থাহুম ক্যামনে???

৯ টাকায় 1GB 3G ডাটা! মেয়াদ ২০ দিন। শুনলেই কেমন যেন একটা ভালোলাগার অনুভূতি তৈরী হয়। সেই অনুভূতি চাপে মাঝে মাঝে খুশিতে নৃত্য করতেও ইচ্ছা করে! ইকুয়েশনটা এমন ছিল-

বন্ধ সিম সংখ্যাঃ ৩
3G ডাটার পরিমাণঃ 3GB
মেয়াদঃ ২০+২০+২০= ৬০ দিন!


মুই কি হনু রে???

২৯ ডিসেম্বর ১০.৩৫ টাকায় 1GB ডাটা নিয়ে আমার 3G মিশন শুরু করলাম। ক্ষুধার্ত বাঘের সামনে হরিণ শাবক থাকলে বাঘের যে অবস্থা হয়, 3G কে পেয়ে আমারো ঠিক সেই অবস্থা হয়েছিল! স্পিড রে স্পিড...! 3G এর ছোঁয়ায় নিমিষেই মিনিট গুলো সেকন্ড হয়ে যাচ্ছিল আর ঘন্টা গুলো মিনিট! ৬ দিনেই 1GB শেষ! হাফ জিবি শেষ করার পর যখন ওয়ার্নিংটা এল ভাবলাম বাকী হাফ জিবি তারাতারি শেষ করে নতুন 1GB নিয়ে নিই! হাবিজাবি ডাউনলোড দিয়ে তারাতারি শেষও করে ফেললাম! তারপর...

ফোনে সেকেন্ড সিম টা ইনসার্ট করলাম। মেসেজ অপশনে গিয়ে টাইপ করে 9999 এ সেন্ড করলাম। রিপ্লে এল- Wrong keyword! আবার সেন্ড করলাম। সেম রিপ্লে- Wrong keyword!

বুকের ভিতরে ছোট খাট একটা ককটেল বার্স্ট হল। হেল্পলাইনে ফোন দিলাম-
-‘ভাই আপনাদের এই ৯টাকায় 1GB এর অফারটা কবে শেষ হয়েছে?’
: ‘৩১ ডিসেম্বর!’

ঠাস করে ফোনটা কেটে দিলাম। অসহায় মোডেমটার দিকে তাকালাম। ইচ্ছে থাকলেও এখন আর সে 3G স্পিড দিতে পারবে না! ক্ষমতা হারালে জড় মোডেমও অসহায় হয়ে পড়ে! হায়রে ক্ষমতা!

মোবাইলে অপেরা মিনি ওপেন করলাম। Connecting... যেন আর শেষ হয় না! অনেক অপেক্ষার পর ফেইসবুকের হোম পেজ এল, কিন্তু শত অপেক্ষাতেও আর নেক্সট পেজ এল না! অপেরা মিনির ক্লান্ত নীল দাগ বারবার মাঝপথে গিয়ে ঝিমুতে থাকে আর মাঝে মাঝে বার্তা পাঠায়ঃ Connection failed! Please try again!!

অবশেষে নিরুপায় হয়েঃ 0.facebook.com!

স্পিড একেবারে খারাপ না! ;-)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×