সাইকেলের চাকা ঘুর ঘুর করে ঘোরে। সাইকেল এগিয়ে যায়। না, একটু ভুল বললাম। চাকা ঘুরলেই সাইকেল এগোয় না। সাইকেল এগোনোর জন্য চাই একটি বিশ্বস্থ তলের সংস্পর্শ, যে তলের উপর ভর করা যায়, যাকে আঁকড়ে সামনে এগিয়ে যাওয়া যায়। এটাকে এক প্রকারের মিথোজীবিতা বলতে পারেন! তল ছাড়া যেমন চাকা অর্থহীন তেমনী তলের একাকীত্ব ঘোচানোর জন্য চাকার ভূমিকাও স্বীকার করার মত। সম্পর্কটা অতিমাত্রায় পরিবর্তনশীল। সাইকেল যখন স্থির থাকে তখন চাকার সাথে তলের একটা ক্ষণস্থায়ী সম্পর্ক তৈরী হয়। কিন্তু যখন এগিয়ে যাওয়ার আহবান আসে তখন সে সম্পর্ক ছিন্ন করে চাকা লুকোচুরি খেলতে শুরু করে। চাকা তলকে স্পর্শ করে, কিন্তু ধরা দেয় না! এভাবে চলতে চলতে একসময় মন খারাপ করে তল। নিজের উঁচু নিচু বন্ধুরতা দিয়ে চাকাকে আঘাত করতে চায় সে। অভিমান করে ফুলে উঠে চাকা। ফুলতে ফুলতে একসময় ফুট্টুস হয়ে যায়! শুরু হয় বিরহের দিন গোণা। অনুতপ্ত হয় চাকা, অনুতপ্ত হয় তল। চাকা হসপিটাল থেকে ফিরে সিনা টানটান করে মুখ ফিরিয়ে স্থির দাঁড়িয়ে থাকে, কথা বলে না। সঙ্কোচে কথা বের হয়না তলের মুখ দিয়েও। তবে গুমোট ভাবটা অল্পক্ষণেই কেটে যায়। সম্পর্কটা যখন মিথোজীবীতার তখন মিছেমিছি অভিমান করে লাভ কি?
সম্পর্কটা জোড়া লাগে। তারপর... আবার যখন এগিয়ে যাওয়ার আহবান আসে, তখন সবকিছু ভুলে চাকা আবার ঘুরতে শুরু করে। ঘুরঘুর ঘুরঘুর...
আলোচিত ব্লগ
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।
একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।