somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : মুখোমুখি

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জানালার পর্দাটা একটু আগেই সরিয়ে দিয়ে গেছে হিয়া। দিনরাত শুয়ে শুয়ে ঘরের সিলিং ফ্যানের গতি মাপার চেয়ে বাহিরের খোলা আকাশ দেখা ঢের ভালো। পশ্চিমের দেয়ালে বত্রিশ ইঞ্চ এর একটি বড় এলইডি টিভি সাঁটানো আছে। গত দু’দিনে এক মুহুর্তের জন্যও অন হয়নি ওটা। ইদানীং ঘরের জানালাতেই টিভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আনাম সাহেব। জানালার পর্দাটা টেনে দিলেই টিভি অন হয়। কোন অনুষ্ঠান সূচি নেই, কোন নামীদামী মডেল নেই, বাণিজ্যিক বিজ্ঞাপনের বিরক্তিকর প্যানপ্যানানি নেই। জগতের যাবতীয় কৃত্রিমতা বিবর্জিত ঝক্‌ঝকে রঙিন টেলিভিশন! রিমোট কন্ট্রোলারের বাটনের চাপে নয়, সৃষ্টিকর্তার খেয়ালে টিভিস্ক্রিনে পরিবর্তন আসে। একটা ক্ষুধার্ত শহুরে কাক তার কর্কশ কণ্ঠকে পুঁজি করে খাবারের খোঁজে দিগ্বিদিক ছুটছে। আনাম সাহেব তাকিয়ে আছেন টিভির উন্মুক্ত স্ক্রিনে। বিমুগ্ধ চোখে কাকের ওড়াউড়ি দেখছেন তিনি। কাক আর মানুষের ছুটে চলায় পার্থক্য কোথায়? জীবনের প্রয়োজনে কাকের মতই তো দিগ্বিদিক ছুটছে সবাই।

নিয়মতান্ত্রিক ভাবেই অসুস্থ্য মানুষ মৃত্যু নিয়ে ভাবতে ভালোবাসেন। আনাম সাহেবের মতো সাধারণ মানুষ এর ব্যতিক্রম হবেন কেনো? তিনিও ভাবছেন। যদি এই মুহুর্তে আনাম সাহেব হুট করে মরে যান তবে কি তার খুব কষ্ট হবে? ডান হাতের ধারালো নখ দিয়ে বাম হাতের নরম চামড়ায় সজোরে চিমটি কাটলেন আনাম সাহেব। মৃদু আর্তনাদের সুর স্বয়ংক্রিয় ভাবে বেজে উঠলো তার ভোতা স্বরতন্ত্রে! চিমটির দাগ বসে গেছে। লাল হয়ে গেছে যায়গাটা। আরেকটু সুযোগ পেলেই খয়েরী-লাল রঙয়ের বিদ্রোহী রক্তকণিকার দল ফিনকি দিয়ে হয়তো বেড়িয়ে আসতো। একটা দীর্ঘঃশ্বাস ফেললেন তিনি। ব্যাথা! ব্যাথার অনুভূতিতে কোন ভাগ চলে না। সেটা তুচ্ছ চিমিটির ব্যাথাই হোক আর ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণাই হোক! নিজের চোখ বুজে, নিজের দাঁতে দাঁত চেপে, সব নিজেকেই সইতে হবে!

শিমুল তুলার তোশকে শুয়ে মৃত্যুর জন্য মানুষিক প্রস্তুতি নিতে থাকেন আনাম সাহেব। আচ্ছা ধরা গেলো আনাম সাহেব মরে গেছেন। তারপর কি হবে? সবাই কি হাউমাউ করে কাঁদবে? নাকি আবেগের প্রাচুর্যতায় প্রথমে হাউমাউ, আবেগে ঘাটতি পড়লে ফুপিয়ে ফুপিয়ে তারপর আবেগ শেষ হয়ে গেলে মায়াকান্না কাঁদবে? মানুষের শোক বরাবরই ক্ষণস্থায়ী। যারা বলে শোক আজীবনের, তারা একপ্রকার জোর করেই শোক জিইয়ে রাখার মিথ্যে অভিনয় করে। আনাম সাহেবের এ ব্যাপারে বিস্তর ব্যবহারিক জ্ঞান আছে। ঘনিষ্ঠ বন্ধু ইমরান দু'বছর আগেই রোড এক্সিডেন্ট এ মারা গেছে। ইমরানের ছিন্ন ভিন্ন লাশ দেখে ডুকরে কেঁদে উঠেছিলেন আনাম সাহেব। অনেক দিন রাতে ঘুমের সাথে ঠিকভাবে সাক্ষাৎ হয়নি তার। তারপর সময়ের মলমে ক্ষত শুকিয়ে গেছে। তবে দাগটা রয়ে গেছে এখনো। ইমরানের ছিন্নভিন্ন মুখটা মাঝে মাঝেই মানসপটে ভেসে ওঠে আনাম সাহেবের। অস্ফুট শব্দে একটা দীর্ঘঃশ্বাস বেড়িয়ে যায় নাকের ফুটো দিয়ে। হয়তো একদিন আনামের সাহেবের মৃত্যুটাও এমন হাউমাউ কান্না থেকে প্রায় শব্দহীন দীর্ঘঃশ্বাসে বদলে যাবে।

আদৌ কি কেউ কাঁদবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে বেশ খানিকটা সময় নেন আনাম সাহেব। মানুষের তো কাঁদার জন্য মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা কত লোকেই না থাকে। আনাম সাহেবের কে আছে? রিতা! রিতা কি কাঁদবে? রিতার সাথে শেষ দেখা হয়েছিলো শিশু পার্কে। দুবছর আগে। ওর সাথে ছিলো চার-পাঁচ বছরের ফুটফুটে একটা মেয়ে। মেয়েটা নাকি রিতারই। মন খারাপের দিন গুলিতে আনাম সাহেব মাঝে মাঝেই শিশুপার্কে যেতেন। তন্ময় হয়ে ছোট ছোট বাচ্চাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন। কী সারল্য ওদের চেহারায়, কী নিষ্পাপ চাহনি ওদের! দেখলেই মন ভালো হয়ে যায়, অনভ্যস্ত ঠোঁটও অলৌকিকভাবে দুদিকে প্রসারিত হয়। আনাম সাহেবের মন ভালো হয়ে যেতো।

রিতা দাঁড়িয়ে ছিলো ট্রেনের লাইনে। শক্ত করে চেপে রেখেছিলো অবাধ্য মেয়েটার হাত। আনাম সাহেব ছিলো রিতার ঠিক সামনে!

- আনাম তুমি! তুমি এখানে কি করছো?
- লাইনে দাঁড়িয়ে আছি।
- দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কেন?
- ট্রেনে উঠবো। “রেল গাড়ি ঝমাঝম্‌! পা পিছলে আলুর দম!”
- বুড়ো বয়সেও বাচ্চামি গেলো না!
- কয়লা ধুইলে কি আর ময়লা যায়?
... ... ...
সেদিন আর ট্রেনে ওঠা হয়নি আনাম সাহেবের। লাইন ছেড়ে দিয়ে কংক্রিটের বেঞ্চে বসে বেশ খানিকটা ভালো সময় কেটেছিলো আনাম সাহেবের। কালের বিবর্তনে ভালোবাসার বৃক্ষে ফুল আসে, ফল আসে, সেই ফলও একসময় টুপ করে ঝরে পরে কিন্তু গাছটা নাকি গাছই থেকে যায়। ‘কে রান্না করে? কখন ঘুমাও? কখন ওঠো? এতো শুকাইছো কেনো? মরার ইচ্ছা আছে নাকি? মাইর চিনো মাইর??’ ছলছল চোখে করা প্রশ্নকর্ত্রীর এসব জটিল প্রশ্নের উত্তর আনাম সাহেব এখনো খুঁজে বেড়ান। সেই প্রশ্নকর্ত্রী রিতা বেগমের চোখ কি আনাম সাহেবের মৃত্যু সংবাদে প্লাবিত হবে?

[অসম্পূর্ণ। তবে সময় পেলে সম্পূর্ণ করার ইচ্ছা আছে! :P ]

ছবি- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×