somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সিটের জন্য

২২ শে মে, ২০১৬ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দূরত্ব বেশী না হলেও ময়মনসিংহ আর ঢাকার আবহাওয়ার আচরণগত বৈষম্য আছে এটা আপনাকে মানতেই হবে। আপনি না মানলেও আমি মানি। সকালে ময়মনসিংহ এর ঠান্ডা বাতাস যে শরীরে কাঁপন তুলেছিলো, সেই একই শরীর বিকেলে ঢাকার গরম বাতাসে ঘেমে একাকার হয়ে গেলো! ঘামে ভেজা টি-শার্টসমেত বাসে ঝুলার মানুষিক প্রস্তুতি নিয়েই ৬ নাম্বার উঠলাম। বাসে উঠে যথারীতি দাঁড়িয়েই ছিলাম।

"ও ব্যাগওয়ালা ভাই! সামনে দাঁড়িয়ে না থেকে পেছনে যান। সিট আছ তো। গিয়ে বসেন!"

বাসের সুপাইভাইজারের অনুরোধে ঢেকি গিলে অনিচ্ছা সত্বেও পেছনে গেলাম। একটি মাত্র সিট ফাঁকা। ঘামমাখা শরীরে ঐ সিটে বসার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিলো না। পাশের যে যাত্রীটি এতক্ষণ আয়েশ করে বসে ছিলেন তিনিও সঙ্কুচিত হয়ে আমার বসার জায়গা করে দিলেন। এত কিছুর পর তো আর না বসে উপায় নেই। বসতে যাবো সেই মুহূর্তে দেখি এক মধ্যবয়ষ্কা মহিলা এগিয়ে আসছেন। আমিও ভদ্র ছেলের মতন সরে গিয়ে বললাম, -"আন্টি বসেন!"

উনি যারপর নাই বিস্মিত হয়ে বললেন, - "আপনি বসবেন না? দাঁড়িয়ে যেতে আপনার তো কষ্ট হবে অনেক!"

আমি বললাম, - "আমার আবার কিসের কষ্ট! সমস্যা নেই। আপনি বসুন।"

ভদ্রমহিলা আবেগে আপ্লুত হয়ে পাশের ভদ্র লোকের সাথে অনুভূতি ভাগাভাগি করলেন কিছুক্ষণ। এমন ভদ্র ছেলে নাকি আজকাল বিরল! আন্টির কথা শুনে বাতাসভর্তী বেলুনের মত ফুলে উঠলাম।

আন্টি বললেন, -"আপনি তো ছাত্র। কোথায় পড়েন?"

সগৌরবে বললাম- "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে!"

বাস জ্যামে আটকে ছিলো। আন্টির সাথে টুকটাক কথা চলছিলোই। কথার ফাঁকে উনি আমার আমার গন্তব্য জেনে নিলেন। উনি কারওয়ান বাজার যাবেন।

বাসের সুপারভাইজার বকবক করতে করতে এগিয়ে আসছিলেন। একভদ্রলোক নাকি একটাকা কম দিয়েছেন। তেলের দাম কমার পড়েও ভাড়া কেন এখনো ৫ টাকা হবে? ভদ্রলোকের অকাট্য যুক্তির কাছে সে পরাজিত হয়েছে। সুপারভাইজার তখনো আমাদের কাছে আসেনি। ভদ্রমহিলা হাত বাড়িয়ে টাকা এগিয়ে দিলেন। "ফার্মগেট। দু'জন!"

এবার আমিই ইমোশনাল হয়ে গেলাম। বাসের সামান্য একটা সিটের বদলে এমন নির্ভেজাল ভালোবাসা! সত্যিই আমি ভাগ্যবান বটে।

আন্টি ফার্মগেটেই নামলেন। নেমে এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজলেন। আমি গিয়ে বিদায় নিলাম। তারপর একটা মিশ্র অনুভূতি নিয়ে ওভারব্রিজের সিঁড়ি ডিঙোতে লাগলাম।

এই আমিই কতবার নির্লজ্জের মতো সিটে বসে থেকে কত বয়ষ্ক লোককে বাসে ঝুলতে দেখেছি। কখনো তো কারো জন্য নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে যাইনি। এটাই তো স্বাভাবিকই ছিলো। যে আগে আসবে সেই তো সিটে বসবে। কিন্তু আজকে মনে হলো - "না! এটা অস্বাভাবিক! যান্ত্রিকতার যুগে আমরা সত্যি সত্যিই যন্ত্র হয়ে গেছি। আবেগহীন, বিবেকহীন, মনুষ্যত্বহীন মানব যন্ত্র!"

মানুষের ভালোবাসা পেতে তাজমহল গড়তে হয়না, শুধু একটুখানি সদিচ্ছা লাগে। আর যেটা আমাদের নেই।

লজ্জ্বা লাগে মাঝে মাঝে। খুউব.. :


২০ মে, ২০১৬


ছবি-ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সকাল ৯:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×