বইমেলায় আসছে বিবর্ণ চিরকুট
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। সাথে আসছে
পরিবার পাবলিকেশন্স এর ব্যানারে আমার প্রথম গল্পগ্রন্থ -
বিবর্ণ চিরকুট!
প্রকাশক:
সোহানুর রহিম শাওন"আলাদা মানুষ, আলাদা জীবন। আলাদা সেসব জীবনের আলাদা আলাদা সব গল্প। মানব জীবন প্রতিনিয়তই কিছু গল্পের জন্ম দেয়। জীবনের এ গল্পগুলোর অধিকাংশই নিয়তি নির্ভর। ক্ষেত্র বিশেষে এগুলো অনেক কর্কশ হয়, আবার অনেক মোলায়েমও হয়। তবে গল্পকারের গল্পগুলো হয় একটু আলাদা। পুরোপুরি বাস্তব না হয়ে গল্পগুলো বাস্তবতার কঙ্কালে ভর করে কাল্পনিক একটা রূপ পায়। এগুলো কারো জীবনী হয়না, তবে জীবনঘনিষ্ঠ হয়। গল্পের চরিত্রের সাথে কল্পনার রঙ মিশিয়ে কোন কোন পাঠক ঠিকই গল্পটাকে নিজের বানিয়ে ফেলেন। একটুখানি অপূর্ণতা কিংবা একটুখানি প্রাপ্তীর বার্তা দিয়েই হুট করে শেষ হয়ে যায় এসব গল্প।
নানান স্বাদের, নানান দৈর্ঘ্যের বর্ণহীন, গন্ধহীন অনুভূতির এরকম বেশ কিছু গল্পের দেখা মিলবে বিবর্ণ চিরকুটে। পাঠকের জীবনের সাথে কিঞ্চিৎ বা সম্পূর্ণরূপে মিলে গেলে দায় লেখকের নয়, পুরোটাই পাঠকের!"বিবর্ণ চিরকুটের দেখা মিলবে অমর একুশে গ্রন্থমেলায়।
সোহরাওয়ার্দী উদ্যানে, পরিবার পাব্লিকেশান্স এর ১৫৯ নাম্বার স্টলে!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন