তুই অভিমান করলে,
সন্ধ্যার জলগন্ধী হাওয়া বর্ষার বিষণ্ণ
আকাশের মতো মুখভার করে গুমোট মেরে বসে থাকে!
নির্জন রাত্রি, নক্ষত্র, নিয়নবাতি
এমনকি বারান্দায় ফোটা প্রিয় সন্ধ্যামালতী
ফুলগুলোও হারিয়ে ফেলে নিজেদের কৌলীন্য!
তুই অভিমান করলে---
তুই অভিমান করলে,
ক্যামন যেন ফ্যাকাসে হয়ে যায় সব!
মেয়ে, তুই অভিমান করলে--
একটা অসহ্য অনুভূতি বুকের বাম পাশে
অবিরত সুইয়ের মতো খোঁচাতে থাকে।
অতঃপর ক্রমে চোখ ঝাপসা হয়, মেঘ জমে,
সাইক্লোন উঠে তোর চেনা কোনো এক শান্ত ভূখণ্ডে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



