somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল সোমবার সকাল থেকে আজ (২১ আগস্ট মঙ্গলবার) দুপুর পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২, আহত ৮০+

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিভিন্ন অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে আসা তথ্যমতে সারাদেশে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ৩২ & আহত ৮০+। এবং আগের দিন অর্থাৎ রবিবারের মৃত্যুর সংখ্যা ২৫+, আহত অর্ধশত। দুর্ঘটনা রোদে সরকার ও প্রশাসনকে যথাযথ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নিহতদের পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তার দাবী জানাচ্ছি। কেননা, অনেক পরিবার তাদের কর্মক্ষম বা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হারিয়ে বিপাকে পড়বে। সড়কে লাশের মিছিল আর দেখতে চাইনা।

দুর্ঘটনাগুলো সম্পর্কে অনলাইনে নিউজ পোর্টালে আসা খবরাখবরঃ

* নরসিংদী ও ভৈরব সীমান্তবর্তী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নিহত ১২, আহত ৭


গতকাল সোমবার রাত ৯টার দিকে নরসিংদী ও ভৈরব সীমান্তবর্তী এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দী নামক স্থানে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ১২, আহত ৭।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ঢাকা বস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাখালী যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে একটি লেগুনা রিজার্ভ করে সুনামগঞ্জ যাচ্ছিল। গাড়ি দুটি ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো ৪ জন মারা যায়। আহত হয় অন্তত সাতজন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



* গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ১


গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে মহেশপুর এলাকায় বাসের ধাক্কায় ৪ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী জেরিন পরিবহনের বাসটি মহেশপুর এলাকায় পৌঁছলে ধাপেরহাট থেকে পলাশবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক সুমন, যাত্রী আবদুল হান্নান ও তাঁর ছেলে মোহাম্মদ হোসেন নিহত হন। এছাড়া অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গর্ভবতী আরজিনা মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


* গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৩


গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই রিকশা যাত্রী নিহত ও তিনজন আহত হন। নিহতরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে কাভার্ডভ্যানটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল আর রিকশাভ্যানটি ওই স্কুলছাত্রীসহ কয়েকজনকে নিয়ে বিপরীত দিকে থেকে আসছিল। কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানটি রিকশাভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
মামলা ও গ্রেফতার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সম্ভবত প্রক্রিয়া চলছে।



* পঞ্চগড় উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় ট্রাক্টরের চাপায় নিহত১।


গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পঞ্চগড় উপজেলার মডেলহাট এলাকায় ট্রক্টরের চাপায় হেলপার লাল মিয়া নামে একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথরবোঝাই ট্রাক্টর রেখে চালক ও হেলপার মডেলহাট বাজারে চা খেতে যান। উচুনিচু জায়গায় ট্রাক্টরটি রাখায় ট্রাক্টরটি উচু থেকে ঢালুর দিকে নেমে যাওয়ার সময় তা আপনাআপনি চালু হয়ে যায়। এ সময় ট্রাক্টরের হেলপার লাল মিয়া দৌড়ে গিয়ে ট্রাক্টরের স্টার্ট বন্ধ করতে গেলে পিছলে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ট্রাক্টরের চাপায় হেলপার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


* ঝিনাইদহে ট্রাকের চাপায় নিহত ১, আহত ১

গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের পাঁচমাইল নামক স্থানে সেফাজ শাহরিয়ার সেতু নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এবং তার একবন্ধু আহত হয়েছেন।

পুলিশ জানায়, সেফাজ শাহরিয়ার সেতু ও তাঁর কয়েকজন বন্ধু আজ ঢাকা থেকে একাধিক বন্ধু মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে পৌঁছানোর পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


* সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দেওয়ায় নিহত ১, আহত ১।

গতকাল সোমবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি ট্রাক উত্তরাঞ্চলমুখী হয়ে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে চলন্ত গাড়িটির চালকসহ দুজন আহত হন। পরে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয়যাত্রী মারা যান।

* রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় নিহত ১

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মাদপপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে পাঠাও বাইক রাইডার সোহেল(৩২) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ট্রাকের ধাক্কায় এই নিহতের ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সম্ভবত মামলারও প্রস্তুতি চলছে।


* পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ।

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মায়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছেরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মায়া বেগমের ভাইয়ের ছেলে মো. হাসিব তালুকদার বাংলানিউজকে জানান, সকালে পাথরঘাটা পৌরশহরের ভাড়া বাসা থেকে তার ছেলে সাইফুলের সঙ্গে মোটরসাইকেলে মায়া বেগম নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তারা মাছেরখাল এলাকায় পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে মায়া বেগম মাথায় আঘাত পান। তাকে ‍উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঠবাড়িয়া নেওয়ার পথেই তিনি মারা যান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

* গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩৬।

গোপালগঞ্জের গোপিনাথপুরের শরীফপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের অপর এক নারী সদস্য।


আজ সকাল (মঙ্গলবার, ২১ আগস্ট) সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে প্রিন্স তার স্ত্রী কেকা ও ভাই শিমুলকে নিয়ে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি বাগেরহাটে যাচ্ছিলেন। পথে শরীফপাড়া নামক স্থানে এলে ঢাকা থেকে পিরোজপুরগামী একটি বাস প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রিন্স ও শিমুলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন কেকা।

অন্যদিকে আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মকসুদপুরের ছাগলচিরায় মাদারীপুরের টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও ৩৫জন আহত হয়েছে।


* কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনায় ওসিসহ আহত ৪

সোমবার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ভিন্নজগত সড়কের দর্জিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশীদ সাদা পোশাকে হেলমেন্ট ছাড়াই তার ব্যক্তিগত সহকারী মোটরসাইকেল চালক রিয়নকে নিয়ে মোটরসাইকেলে করে ভিন্নজগত যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে অপর দু’জন আরোহী মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে ভিন্নজগত সড়কের দর্জিপাড়া এলাকায় পৌঁছলে দুই মোটরসাইকেলের মুখিমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহতদের প্রথমে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

* ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১


গতকাল রাত ৮ টায় বাড়ি যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. তুহিন (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের ধল্যা নামক স্থানে মোটরসাইকেলটি পাথরের কুচিতে পিচলে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলার বড় ব্রিজ নামক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৪


আজ (মঙ্গলবার, ২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা সদরে আলুটিলার বড় ব্রিজ নামক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে একজন মারা যান এবং ১৪ জন আহত হন।

জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি আসছিলো। সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির প্রবেশ মুখের আলুটিলার বড় বিজ্র নামক এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

যাত্রীরা বলেন, দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।


* চট্রগামের মুরাদপুরে ট্রাকচাপায়ায় নিহত ১

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকচাপায় গতকাল বিকেলে হেলাল উউদ্দিন (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির জানান, মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভার থেকে নামতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে তার মাথা সম্পূর্ণ থেঁতলে হেলাল ঘটনাস্থলেই মারা যান।

* চট্টগ্রাম মহাসড়কে মারশা ও শাহ আমানত নামক বাসের সংঘর্ষে চালকসহ আহত ১৫।

রাজশাহীতে দুই মোটরসাইকেললের মুখামুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩




[তথ্যসূত্রঃ প্রথম আলো, জাগো নিউজ, বাংলা নিউজ ২৪, এনটিভি.... ]

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×