somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমিত্রাক্ষর ছন্দের 'বৈশিষ্ট্য' এবং আমার একটি কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত। কবির অমিত্রাক্ষর ছন্দে রচিত গ্রন্থগুলোর মধ্যে মেঘনাদবধ কাব্য অন্যতম। মেঘনাদবধ কাব্য থেকে কয়েকটি চরণ বা একটি স্তবক নিয়ে একটু ঘাটাঘাটি করলে অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে মোটামুটি ধারনা পাওয়া যাবে। তাহলে চলুন, শুরু করি-

"জাগে রথ, রথী, গজ, অশ্ব, পদাতিক
অগণ্য। দেখিলা রাজা নগর বাহিরে,
রিপুবৃন্দ, বালিবৃন্দ সিন্ধুতীরে যথা,
নক্ষত্র-মণ্ডল কিংবা আকাশ-মণ্ডলে।"


লক্ষণীয়ঃ স্তবকের প্রতিটি চরণে ৮ ও ৬ মাত্রার দুটি পর্ব মিলে মোট ১৪টি মাত্রা আছে।
[ জাগে রথ, রথী, গজ, (৮) অশ্ব, পদাতিক (৬)
অগণ্য। দেখিলা রাজা (৮) নগর বাহিরে,(৬)
রিপুবৃন্দ, বালিবৃন্দ(৮) সিন্ধুতীরে যথা, (৬)
নক্ষত্র-মণ্ডল কিংবা (৮) আকাশ-মণ্ডলে।(৬) ]

চরণের শেষে অন্ত্যমিল নেই। প্রথম বাক্যটি চরণের শেষে সমাপ্ত না হয়ে নতুন চরণের শুরুতেই সমাপ্ত হয়েছে। এবং যথাস্থানে যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে। ( জাগে রথ, রথী, গজ, অশ্ব, পদাতিক অগণ্য।)
স্তবকের শুরু থেকে শেষ চরণ পর্যন্ত ভাবের প্রবাহমানতা বিদ্যমান ছিলো। উল্লিখিত স্তবকের বিন্যাস মাথায় রেখে আমরা অমিত্রাক্ষর ছন্দের কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে পারি-

ক) মাত্রাসংখ্যা নির্দিষ্ট। অর্থাৎ প্রতিটি চরণে ৮ ও ৬ মাত্রার দুটি পর্ব মিলে ১৪টি মাত্রা থাকে।
খ) চরণের শেষে মিত্রাক্ষর, মিল বা অন্ত্যমিল থাকে না।
গ) ভাব প্রবাহমান। অর্থাৎ একটি চরণে একটি নির্দিষ্ট ভাব প্রকাশ করতে হবে এমন কিছু নেই।
ঘ) চরণের শুরুতে, মাঝখানে বা শেষে বাক্যের শেষ বা শুরু হতে পারে।
ঙ) প্রয়োজন মতো যতিচিহ্নের ব্যবহার করা যায়।

উপরের বৈশিষ্ট্য যথাসম্ভব মেনে (অমিত্রাক্ষর ছন্দে) লিখা আমার একটি কবিতা। কবিতাবোদ্ধা ব্লগার ও পাঠকদের গঠনমূলক মন্তব্য আশাকরছি।

কবিতা: শূন্য পরিশেষ

রাত্রির অভ্রে অজস্র তারা ঝলমল
জ্বলে। জেগে জেগে ভাবে ভাবুক নিভৃতে
চক্ষুদ্বয় ভারী হয়, অশ্রু টলমল!
কেউ নেই, কিছু নেই! শূন্য পরিশেষ।

ক্ষণিকের ধারয়িত্রী ধরণী বিশাল।
কতো রূপ, রঙচঙ! কতো বৈচিত্রতা
সময়ের পরিক্রমে রূপান্তর ঘটে
অবলীলায়। যৌবনা গঙ্গা বুড়ি হয়!

নতজানু বক্ষঃস্থল হয় প্রলম্বিত।
ঘুণধরা দেহমন, ক্ষয়িত জীবন,
ক্ষয়েক্ষয়ে হয় সারা, মিশে কাদাজলে!
ধন,জন,বাড়িঘর সবকিছু ছেড়ে
যেতে হবে অবশেষে- অজানা পথে!

নিশি জেগে ভাবুক ভাবে একা একা
কেউ নেই! কিছু নেই! শূন্য পরিশেষ।

________________________
পর্ব ও মাত্রা বিন্যাসঃ ৮++৬=১৪
২৯/১২/১৫, সকাল।

ছবিঃ কালেক্টেড
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×