somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলাঙ্গনা(ভারত) - বাংলাদেশ। আজকের দুটি সড়ক দুর্ঘটনা এবং সরকারের প্রতিক্রিয়া

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তেলাঙ্গনা রাজ্য, ভারতঃ


আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভারতের তেলাঙ্গানা রাজ্যের জগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় একটি বাস দুর্ঘটনায় চার শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি প্রায় ৭৫ জন যাত্রী নিয়ে সানিভারাপেট গ্রামের কাছাকাছি রোড থেকে ছিটকে পাশের খাদের পড়ে যায়।

নিউজ হাইলাইট:
* দুর্ঘটনার সময় বাসটিতে 75 জনের বেশি যাত্রী ছিলো।
* তারা(যাত্রীরা) একটি মন্দির ভ্রমণ করে ফিরছিলো।
* রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বলছে, দুর্ভাগ্যবশত কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
* রাজ্য সরকার প্রতিটি ফ্যামিলিকে ৫ লাখ রোপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
______________________________________
বাংলাদেশঃ
আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা নাগাদ, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি গাড়ির (স্থানীয় ভাষায় টাটা ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন কয়েকজন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। চকরিয়ার ইউনিক হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরও দুইজন নিহত হন।

নিউজ হাইলাইট:
* নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে।
* আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
* দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
* স্টার লাইন পরিবহনের কাউকে আটক করা যায়নি।
* সরকারের কানে নিউজটা এখনো পৌঁছেনি! স্বেচ্ছায় অনুদান ঘোষণার প্রশ্নই আসেনা।

প্রথম আলো ও বাংলানিউজ টুয়েন্টিফোরে সন্ধ্যা পর্যন্ত আসা তথ্যমতে আজ চাকরিয়া ও ঠাকুরগাঁওএ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ নিহত হয়েছেন।


তথ্যসূত্রঃ এনডিটিভি,প্রথম আলো, বিডিনিউজ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×