somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'এইঘুম যদি আর না ভাঙ্গে!' এবং.....

০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘুমঘরের স্তব্ধ অন্ধকারে ইদানিং বর্ষাকাশের মেঘবার্তার মতো ভেসে ওঠে
'চিরসত্য ডেথথিওরি'।

আবছায়া একটা ভয়ংকর ভয় ঘটাকরে জাপটে ধরে ভিতরবাহির-

'হাজার বর্গমাইল দূরত্বের এই ঘুম যদি আর না ভাঙ্গে?!'

বটছায়া,
চিরঘুমে শায়িত সাদাকাপড়ে মোড়া সেই আমিও তোমার স্পর্শ চাই-
আঁতুড় ঘরের ঘ্রাণ চাই
বরইপাতার জলে চাই পাড়াপড়শীর আদর-




অন্তঃসারশূন্য
__________


মিউজিক প্লেয়ারে বাজছে সপ্তপদী ছায়াছবির কালজয়ী গান-
'এই পথ যদি শেষ না হয়, তবে ...'

দৃশ্যমান একটি অদৃশ্য পথ অতিক্রম করছি আমি আর অন্তজালিকা!

আমাদের সম্মুখে- সফেদ আকাশ, স্বপ্নতটের উজ্জ্বল জলতরঙ্গ - সম্ভাবনা।
বিপরীতে শাশ্বতিক বর্ণহীন প্রহেলিকা।

আবার গন্তব্য?!
শূন্যে-ই তো ঝুলে আছে জীবন...





একটি অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্ট!

অতঃপর,
নয়প্রহর পেরুলেও মতলব মাতব্বরের মাতব্বরি শুয়ে আছে আমড়াকাঠের কফিনে
পঞ্চায়েতি গোরস্তানে খনন হয়েছে -
'সাড়েতিনহাত' মাপের আরো একটি নতুন 'কবর'।

সুশীল সরকারের সৎকার হয়েছে প্রাক্তন ভোরে

এখন মধ্যদিন।
মহল্লার মসজিদে মোলায়েম কণ্ঠে ঘোষিত হচ্ছে বিদায়ি শোকসংবাদ-

বাচালদের মুখেমুখে লাশের জীবনেতিবৃত্ত।



মৃত্যু
_____

হঠাৎ! একদিন আত্মীয়স্বজন সিসিটিভি, সিকিউরিটি... স..অ..ব
সবচোখ ফাঁকি দিয়ে মৃত্যু গিয়ে দাঁড়াবে তোমার সামনে-
ভয়ে ভীতসন্ত্রস্ত তুমি আত্মরক্ষার্থে চিৎকার করবে, পালাতে চাইবে--
কিন্তু পারবে না!
কেউ শুনবে না তোমার চিৎকার
কেউ শুনবে না তোমার আকুতি
কেউ শুনবে না তোমার কান্না...
সেদিন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে পারবেনা বাঁচাতে।

হে প্রাণ,
একদিন এই লৌকিক পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে।
যেভাবে, যেপথে চলে গেছেন তোমার বাবার বাবা কিম্বা পূর্বসূরিররা...


(সম্পাদিত)



আচড়
_______

আজ মৃত্যু হলে কাল মরহুমের দুইদিন, পরশু তিনদিন...
চারদিন পেরুতে না পেরুতেই ম্রিয়মাণ জীবনেতিবৃত্ত!

টুনি-মন্তুদের মনেরাখে না জাজ্বল্যমান ইতিহাস।

হে মহাকালের পথিক,
এসো চেনা রক্তগন্ধের চৌকাঠ পেরিয়ে মুক্তমনে
ঘুরে বেড়াই শহরের অলিতে-গলিতে..
ফুটপাতে...
প্রাণে- প্রাণে...

কালেরপথে রেখে যাই জীবনতুলির আচড়।




[ছবি: Google]
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×