somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ আগমন!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট থাকতে টিভি চ্যনেল ছিল একটাই বিটিভি, চ্যনেল একটা হইলেও নাটক আর ম্যগাজিন অনুষ্ঠানগুলো ছিল জোশ। তবে ভাল নাটক আর ছিনেমার মাঝ দিয়ে বিজ্ঞাপনের বন্যা বয়ে যাইত। তাই নাটক সিনেমার সাথে সাথে বিজ্ঞাপনগুলোও প্রায় মুখস্ত হয়ে গেছিল। একটা বিজ্ঞাপন ছিল কি একটা শাড়ির...... বউ জামায়রে অফিসের বিদায়কালে কোট পড়ায় দেয়। তবে কোটের পিছনে ভুলো মন স্বামীর জন্য পুষ্টার ঝুলায় দেয়...... আর প্রায় ৫০% হারে শিক্ষিত মানুষের দেশ বাংলাদেশে রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসের কলিগ সবাই সেই পুষ্টার পইড়া স্বামী বেচারারে শাড়ি কিনার কথা মনে করায় দেয়! তবে মজাটা ছিল, যেই না কেউ স্বামী বেচারারে শাড়ি কিনার কথা মনে করায় দেয় অমনি বেচারা বলে উঠে ‘ঘরের কথা পরে জানল কেমনে’...... করো কোন গোপন কথা জানলে আমরাও দুষ্টামি কইরা কইতাম ‘আরে ঘরের কথা পরে জানল কেমনে’। ইদানিং বাংলদেশেও কি ঘটব তা বলে বাইরের দেশের লুকজন আগেই জাইন্যা ফেলাইতেছে। খোদ বাংলাদেশের ইন্টিলিজেন্স না জানলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলে কেমনে কেমনে জাইনা গেছে যে বাংলাদেশে খেলতে আসলে বাইরের ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হইব। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডরে বড় জিগাইতে ইচ্ছা করে, ঘরের খবর পরে জানলা কেমনে?--- নাকি বাংলাদেশের টাইগারদের সামনে দাড়াইতে হাত পা কাপা কাপি শুরু হইছে খোদাই জানে। স্কুলে থাকতে খেলাধুলা হইত বিকেল বেলাতে। ক্রিকেট খেলায় দ্বিতীয় পক্ষের ব্যটিঙ্গের সময় প্রায়ই আগে বুঝা যাইত কোন পক্ষ হারতাছে। যদি দেখা যাইত রানের ব্যবধান অনেক আর জিতার মতন ব্যটসমান নাই তবে ক্রিজে থাকা বন্ধুটি তাঁর সর্বস্ব দিয়ে উইকেট ঢাইকা রাখত যাতে কোনভাবেই আউট না হয়। সে যুগে অবশ্য এল বি ডাবলু ছিল না তাই আউট হবারও সুযোগ ছিল না আর আমরা বাকিরা অপেক্ষায় থাকতাম কখন মাগরিবের আজান দিবে। আজান দিলেই হৈ হৈ করে মসজিদে ছুটতাম আর মুখে বলতাম খেলা বন্ধ না হইলে ত আমরাই জিততাম। পরে পুলাপাইন জুক্স কইরা কইত ‘ডার্ক এন্ড আজান’ মেথডে মান ইজ্জত বাচাইছি...... অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ সফর নিয়ে তেড়িবেড়ি দেইখা খালি মনে হয় এরাও ‘ডার্ক এন্ড জঙ্গি মেথডে’ মান ইজ্জতের টানা টানি সামলাইতাছে......
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×