অবশেষে আন্কেল স্যম কহিলেন বিষাদে
ওরে আন্কারা, লাভ কি আর বিবাদে!
বিমান ফেলে তুই করেছিস কাজ বেশ সাব্বাস
আমি নেই তোর সাথে আর - খা রাশিয়ান বাশ।
এভাবেই আমি গাছে তুলে কেড়ে নেই মই
সেই সাদ্দাম আর গাদ্দাফি তাই আজ কই?
নেই সে মহামতি সৌদি যুবক ওসামা
আমি তবু আম্রিকার প্রেসিডেন্ট ওবামা ।
আমার সহযোগী হলে সব পুড়ে হবি ছারখার
তারপর আমিই বন্ধু বেশে হাত বাড়াব বার বার।
মুখেতে গনতন্ত্র,ভালবাসি শুধু সন্ত্রাস
সন্ত্রাসী দিয়েই সবর্ত্র করি আমি সর্বনাশ।
তারপর আমি আসি দমনে সেই সন্ত্রাস
আমি আম্রিকা আমি সন্ত্রাসীদের ত্রাস।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




