আমার পুত্রধন নতুন কোন কাজ করলেই মোবাইল নিয়ে এসে বলবে বাবা ছবি তুল। শুধু ছবি তুললেই হবে না আবার সেটা ফেসবুকে আপলোডও করা লাগবে এবং তাকে দেখানও লাগবে। তা না হলে তার শীর্ণ হাতখানি যতটুকু পারা যায় পেছন থেকে এনে... ঠাশ! ব্যথা কিন্তু নিতান্ত কম লাগে না। একদিন মা শুদ্ধু বললেন তোর ছেলের মাইরে ত বেশ লাগে! বুঝলাম উনি কাওরেই আর বাদ রাখে নাই। তাই একদিন জবাবে ঠাশ করে গালে একটা লাগালাম চড়...... এবার কেমন লাগে? রোজ যে আমাদের মারিস। তিন বছরের এই পিচ্চি বলে কি? হাসতে হাসতে বলেই দিল ভালই ত লাগল আব্বু এবার তুমরে দিই এক্টা......কি আর বলব এ ত দেখি সাক্ষাৎ শাখামৃগ। যা হোক বাংলার মাটিতে ফেসবুক নিষিদ্ধ হওয়ার পর সবচেয়ে বড় সমস্যা হইল আমার......পুত্রধনএর নিরন্তর ঠাশঠাশ! আর সহ্য করতে না পেরে শেষ মেষ ভি পি এন টা ইন্সটল কইরেই ফেল্লাম।তবে প্রথম বার ঢুকার পাচ মিনিটের মধ্যে ফেসবুক লক!ওধার থেকে মেসেজ আসল তুমি কি আসলেই তুমি? কি আর কমু তাও যে ফোন নাম্বার এটাচ ছিল—সেইখানে মেসেজ পাঠায়ে তারা শিওর হইল বটে। তবে আরেক খান মেসেজ দিল...... তুমার একাঊন্টে জার্মানের ফ্রাঙ্কফুর্ট থেকে কে জানি লগ ইন করছিল...... এইডা কি তুমি? আমি কইলাম হ্য! জুকার বার মিয়া ত অবাক। তাও নিজে কখনো যাইতে না পারলেও এই চান্সে আমার ফেসবুক একাউন্ট যে হিটলার কাকুর দেশ দিয়ে লগ ইন করতেছে তাতেই বুকের ভিতর একটা থ্রিল অনুভব হইল। আমাদের অনিল স্যর কইছিলেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বলে আইন ভঙ্গ করা তবে ফেসবুক ব্যবহার যে নিষিদ্ধ এমন কোন আইন যেহেতু সংসদে পাশ হয়নি তাই স্যরের কথাটা পুরাপুরি সত্য হ্যনি। বাইপাসে যাইয়া দেখলাম আমি ত কোন ছার... বাঘা বাঘা আম্লিগ ঘরনার লুকজনও জার্মানের ফ্রাঙ্কফুর্ট যাতায়াত করতাছে। আমাদের এক ইংলিশ স্যরের ছোট ভাই সে ত পারলে তার কিবলা ঘুরায়ে বত্রিশ নাম্বার মুখি কইরা ফেলে সেও নিয়মিত স্ট্যটাস মারতেছে। কেউ কেউ আবার লিখছে মহামান্য......... সম্মান রাইখেই বলতেছি আর পারলাম না। বলি গণপ্রজাতন্ত্রী তা তুলে দিয়ে সউদির মত রাজতন্ত্র ঘোষণা কইরা দেন না আপ্নাগো কথাই ত আইন।দুই পরিবারের দন্দ মিটাইতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে একটা ডুয়েল হইতে পারে একদিকে মহাবীর তারেক আরেক দিকে প্রবল পরাক্রমশালী জয় বাবা। আর নির্বাচন টির্বাচনও লাগবে না আর আমরা এই চান্সে একটু মজা নিমু। সরকারেরও কিছু আই ইনকাম হইব, জনগণেরও টাকা বাচব। যাই হোক ফেসবুক বলে খুব অল্প সময়ে খুলে দিবে...শুনে খুব কইতে মনে চায় ফেসবুক কি লুঙ্গি যে টান মারলেই খুলে যাবে। আসলে ত ফেসবুক খোলাই আছে...... “শুধু বাঙ্গাল সাজিয়াছে চক্ষু মুদিয়া অন্ধ, তাই ত তার কাছে ফেসবুক আজ বন্ধ!”
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




