মুসলমানদের জন্য ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি দিন। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্ম ও বিদায়ের দিন এটি। এবার ১৬ই ফেব্রুয়ারি ঈদ-ই-মিলাদুন্নবী হওয়ার কথা। আর এরপর দিনই ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে যে সব তারকা অংশ নেবে তাদের ৯০ ভাগই ভারতীয় চলচ্চিত্রের নায়ক-নায়িকা। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ১৬ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত রিহার্সাল। অথচ এ দিন ঈদ-ই-মিল্লাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল। একদিকে আধুনিক বিশ্বের নাচ-গানের মহড়া আর অন্যদিকে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান! এছাড়াও ১৬ই ফেব্রুয়ারি চট্টগ্রামে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল বিসিবি ও এলওসি। ঈদ-ই-মিল্লাদুন্নবীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিন কনসার্ট অনুষ্ঠিত হলে সাধারণ মানুষের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এ জন্য বিসিবি ও এলওসি চট্টগ্রামের কনসার্টের সিডিউল বাতিল করেছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। কিন্তু ১৬ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিহার্সাল বন্ধ করা হচ্ছে না। এ বিষয়ে লোকাল অর্গানাইজিং কমিটির (এলওসি) পরিচালক আলী আহসান বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১৬ই ফেব্রুয়ারি রিহার্সাল হবে। তবে কোন শব্দ থাকবে না। শব্দ ছাড়াই মূল অনুষ্ঠানের রিহার্সালের কার্যক্রম সম্পন্ন করা হবে।’ এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওই দিনটি আসলে আমাদের জন্য একটি পবিত্র দিন। এখন বিসিবি কি করবে ১৬ই ফেব্রুয়ারি আমি এর কিছুই জানি না। বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশে এটা জানি। শব্দ বন্ধ করে হোক আর যেভাবেই হউক ঈদ-ই-মিলাদুন্নবীর দিন যদি নাচ-গানের রিহার্সাল অনুষ্ঠিত হয় সেটা হবে ইসলাম ধর্মের প্রতি অনুভূতির অসম্মান করা।’ (রবিবার, ৩০ জানুয়ারী ২০১১, স্পোর্টস রিপোর্ট, দৈনিক মানবজমিন) এখানে আছে আরো। Click This Link
ঈদ-ই-মিল্লাদুন্নবীর দিন রিহার্সাল হবে ইসলাম ধর্মের প্রতি অসম্মান ->>খতিব বায়তুল মোকাররম মসজিদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।