আমার কবিতা
২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জলহরকরা
শশ্মান ঘাটের রেজিস্ট্রি খাতায় পড়েছি সকল মরায় বর্ষার কদম ফুল। চামাগাঁয়ের বায়ে সেই কদম ফুলের গাছ। মৃত্যুর পূর্ণরবাসন আছে সেখানে, নাম ধরে ডাকলে জাগেনা সে, কোনও কোনও শুদ্ধতম রাতে মৃত্যু মৃত্যু বলে চিৎকার করলে তাহার বাম পশম জাগে... তাহার একটা প্রাণ আছে ফুটো বাঁশির মতো, যার শব্দ কেবল ইহকাল শোনে , নদী যদি বধির হয় শুনতে পাওয়া যায়। নিরন্তর রাত আর রক্ত তাহার পার্থনায় আছে... এবার জলহরকরার গল্পটা করা যাক
সেবার তার শাড়িতে খুচরো কিছু মৃত্যু পাওয়া গেল। কানসাটের বাজার থেকে সেই শাড়িটা কেনা হয়েছিল বলে ওই বাজারের তাঁতিরা ডেকেছিল হরিবোলের মিছিল। সেবার কারো কারো মৃত্যুতে পাওয়া গেল বিদ্যুতের মিছিল। বেড়াল কাঁদছে, বেড়াল কাঁদছে বলে কারা যেন চিৎকার করছে, সেই চিৎকারটা আবার বেজে উঠছে বেড়ালের ঘড়িতে। জলহরকরার ঘড়িতেই পাওয়া গেল মৃত্যু আর মানুষের উপমা। ঠিক এপর্যন্ত শঙ্কটা থেমেছিলো বলে তুমি বলেছিলে আমার মৃত্যুর ইতিহাস বলো। আমিতো মৃতঘোড়ার পশমগুলো গুনেছি অন্ধকারে। দেখেছি মৃত্যুর প্রথম পর্ব তোমার গায়ে লেখা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন