somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহবান

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকে চল ভালবাসি।
সকাল বেলা ঘুম থেকে জেগেই
জানলা দিয়ে জোড়া শালিক দেখলাম
কোনটা ছেলে শালিক আর কোনটা মেয়ে শালিক
কিছুই বুঝতে পারিনি।
শুধু ওদের ভালবাসাটা বুঝেছি
একজন যে কত কাতর ভাবে আরেকজনের সাথে
খুনসুটি করছিল তা তুমি দেখতে যদি!
আজকে চল ভালবাসি।
নাশতা করে গলির মোড়টা পাড় হতেই
কোত্থেকে যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে
এসে বলল,
'এই গোলাপ টা কিনবেন? এই গোলাপ টা কিনবেন?'
ওর দিকে তাকাতেই বড় মায়া হল মনে
মুখটা ভালবাসায় ভরা
লাল পাপড়িতে ভালবাসা বিলাচ্ছে সবার মাঝে
ওর কাছ থেকে একটি গোলাপ কিনেছি,
আজকে চল ভালবাসি।
ভরদুপুরে ভুনা খিচুরি আর চ্যাপা
শুটকির ভুনা করেছি
একা একা খেতে আর কত ভাললাগে বল,
তরকারি তে অনেক ঝাল হলে
কিংবা খেতে গিয়ে হঠাৎ বিষম খেলেও
পানির গ্লাসটি এগিয়ে দেবার মত কেউ নেই।
কষ্ট হয় ভাবছ?
তা একটু হয় বৈকি।
তাও যদি এসে একবার বলতে,
আজকে চল ভালবাসি।
রাতে যখন ডাইরির সাথে কথা বলি
ডাইরির প্রতিটি পাতাও তোমাকে চিনে ফেলেছে
আমার চেয়ে ওরা তোমার কথাই বলে বেশি
উঁহু, তোমাকে খুশি করার জন্যে না,
একদম পুরোপুরি সত্যি বলছি।
আজকে চল ভালবাসি।
কত সাধ, আরাধনা, প্রার্থনা জমিয়ে রেখেছি
তোমার তরে
একদিন তোমার শরীর ছুব,
তোমার চুলে মাথা লুকাবো
নিজ হাতে তোমার ললাটে
টিপ পরিয়ে দিব।
বছরে মাত্র একবার হওয়া গ্রামের মেলায়
তোমায় নিয়ে যাব।
লাল আলতা, কাচের চুরি, রঙিন চুলের ফিতা
সব কিনে দেব।
ভাবছ বুঝি খুব লোভ দেখাচ্ছি?
মনের এসব সুপ্ত বাসনা
শতভাগ খাটি।
শুধু আজকে চল ভালবাসি।।
সারাদিন অনেক খুজেছি তোমাকে
সকালের রোদ, দুপুরের হঠাৎ বৃষ্টি, ফুচকার ভ্যানের সামনে, লাইব্রেরি তে,
তোমার খুজে মাথা উঁচু করে হেটেছি
যদি ছাদে দেখতে পাই এই ভেবে
কোথাও ছিলেনা তুমি।
বলতো কোথায় তুমি, কোথায়?
কেউ একজন যে তোমায় কাতর হয়ে খুজছে
জনোনা বুঝি, কষ্টটা বুঝনা বুঝি।
চলনা আজকে একটু ভালবাসি।।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×