প্লিজ লেখাটি পড়বেনঃ
"মা"
পৃথিবীতে 'মা' ডাকের চেয়ে মধুর শব্দ আর কখনো সৃষ্টি হবে না।
'মা' শব্দটাই অনেক বেশী স্পেশাল।
'মা' শব্দটি আবেগঘন ভালো লাগা অনুভূতির নাম।
'মা' পারে তার সমস্ত দিয়ে সন্তানকে ভালোবাসতে।
আমার 'মা' এই পৃথিবীর শ্রেষ্ট 'মা'।
একজন নারীর জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে পারি ,
সে আমার মা।
তাই,
আমার 'মা' আমার পৃথিবী।
বাইরে গেলে এমন কোন দিন নেই যে 'মা' ফোন দেয় না।
অথচ,
যান্ত্রিকতার এই যুগে ভালোবাসা হয়েছে কর্পোরেট।গার্লফেন্ড কখনোই 'মা' এর জায়গা নিতে পারে না,পারে না কোন স্ত্রী।
একটু সময় নিয়ে ভাবুন,
ভাবুন আপনি আপনার 'মা' কে ভালোবাসেন।
ভাবুন ,
আপনি বাড়ি ফেরার পর হাসি মুখ , আপনার প্রিয় রান্না খেতে দিয়ে তার তৃপ্তিভরা মুখ অথবা আপনার কষ্ট দেখে তার চোখের জল।
দিনের একটু সময় 'মা' বা 'বাবা'র জন্য রাখুন।
মাত্র দুই মিনিট ভালোবাসার মানুষের অপ্রয়োজনীয় কথা না শুনে অথবা ফেসবুকে অচেনা কারো সাথে চ্যাট না করে ,
মা বাবার খোঁজ নিন।
যে বড়কে সম্মান করে , কেউ তাকে ছোট করতে পারে না।
কারন,
তার মানবিক দিক অনেক অসাধারন।সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ।
আমার কাছে সেই সত্যিকার মানুষ যে তার বাবা মা কে তাদের প্রাপ্য সম্মান দেয়।
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



