নীল পরী ,
আজ আসবে না ? সেদিনের ফুল কি তোমার হাতে শুকিয়েছিলো নাকি প্রস্ফুটিত হয়েছিলো ফুলে ?
ভালোবাসা কখনো বদলে যায় ঘৃণায় ,
আবার কখনো রঙ হারিয়ে বদলে যায় ,
কখনো কেউ হারিয়ে যায় ভালোবাসার অতলে ।
তুমি কাঁদছো ? এত ভালোবাসো ?
তোমার চোখ নীল।
তোমার হাতের চুঁড়ি নীল।
তুমি পড়েছো নীল শাড়ি।
তোমার হাতের পুতুলটাও নীল।
তোমার ঘড়ি নীল ।
নীল তোমার শরীর ।
কি ভাবছো ?
অন্ধ হয়েছি ?
হয়তো তাই ,
ভালোবাসার রঙ শুনেছি নীল।
দেখেছি তোমার চোখে।
এত মায়ায় চোখে তুলে দাও মাদকতা।
শরীর কাঁপে শিহরণে।
এতটা আপন করে হাতটা টানো বুকে ।
মায়াবতী , তোমার শ্বাস কি দীর্ঘশ্বাসে বদলায় ?
এত ভারি কেন ?
ইশ ,
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখা লেপ্টে দিতে ইচ্ছে করে তোমার লিপস্টিকে ।
কাছে টিস্যু আছে তো ?
একটু অত্যাচার সয়ে নিয়ো।
সে স্পর্শ না হয় মুছে দিয়ো ।
তবে ,
ভালোবাসা মুছে ফেলো না ।
এক নীল জোছনায় , নীল পালের নৌকা বেয়ে , নীল আকাশের রুপালী কাশফুলের বনে মুক্তি দিবো নীল প্রজাপতির ।
শুধু বলোঃ
ভোর হলেই প্রতিবারের মত হারিয়ে যাবে না তো ?
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



