somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাব্যপ্রেমী রিফাত
মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

অপেক্ষা

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অপেক্ষা"
[১ জানুয়ারী ২০১৪]
সকালবেলা কাপলদের আনাগোনা সবখানে।মেঘ ক্যাফেটেরিয়ার এককোনে গিয়ে বসলো।গিয়ে কোন অর্ডার করলো না।চোখ থেকে চশমা খুলে রাখলো।পকেটের রুমাল বের করে চোখ মুছতে শুরু করলো।

হঠ্যাত্‍ সামনে কেউ নীল শাড়ি পড়ে বসলো বোধহয়।মেঘ দেখতে পেল না।চশমা পড়ে তাকাতেই দেখলোঃ মেয়েটা অদ্ভূতভাবে তাকিয়ে আছে ।
মেয়েটা বললোঃ ভাইয়া পাশের টেবিলে বসুন । আমি একজনের অপেক্ষা করছি ।

মেঘ নিঃশব্দে উঠে গেলো ।

পুরো ক্যাফেটেরিয়া জুড়ে কাপল।
মেঘ উঠে যেতে চাইলো।কিন্তু বছরের একটা দিন সে এখানে আসে ।বিলাসিতা না শুধু অপেক্ষা করতে।

হঠ্যাত্‍ করে একটা ছেলে এসে বসলো সেই মেয়ের পাশে।
তাদের কথা শুনতে শুনতে মেঘ আনমনা হয়ে যায় ।
________________________
৩ বছর আগেঃ
নিরা করে বসে আছে মেঘের দিকে চেয়ে ।কারন ,
গাধাটা তাকে বার্থডে উয়িশ করেনি ।
কান ধরে উঠবস করতে বলেছে ।
আর গাধাটা পুরো ক্যাফেটেরিয়ার সবার সামনে তাই করছে ।
নীরা জানে মেঘ তাকে প্রচন্ড ভালোবাসে।কিছু জরুরী কথা ছিল সে বলত পারছিলো না।ভেবেছিল এই অজুহাতে রিলেশান ব্রেক করবে কিন্তু .....
________________________
স্যার অর্ডার দিবেন না ?
হঠ্যাত্‍ মেঘ বাস্তবে ফিরে এল । চোখ মুছে দাঁড়ালো ।
কিন্তু সে কাঁদছেই । কেউ খেয়াল করছে না ।

দরজার সাথে জোরে তার মাথা ঠুকে গেলো ।
তবু কোন রকমে সে বাইরে গেলো ।
________________________
ভাবতে লাগলো ৩ বছর আগেকার ঘটনাঃ
পালাতে পারবে ?
-"হ্যাঁ" _ সায় দেয় মেঘ ।
তাহলে পহেলা জানুয়ারী ?
-আচ্ছা ।
গাল দুটো টেনে দেয় নীরা।

মেঘ কি জানতো নীরা আর তাকে স্পর্শ করবে না ?
________________________
১ জানুয়ারী ২০১১
নীরা কাঁদছে ।সে যেতে পারেনি । তার বিবেক সাড়া দেয়নি । মেঘ বেকার। কোন ভরসায় সে যাবে তার সাথে ?

_________________________
বোকা মেঘ এসব না বোঝার ভান করে ।সে অপেক্ষা করে কবে আসবে পহেলা জানুয়ারী ।

আর নীরা ?
নীরার চাঁদের মত মেয়ে হয়েছে।সে খুব সুখী।
এত সুখি যে জীবনটা তার অসহ্য লাগে।পার্টি আর রাশভারী পরিবারে তার দম বন্ধ হয়ে আসে ।

মাঝে মাঝে রাস্তায় মেঘকে হাঁটতে দেখে ।সাহস করে মেঘের কাছে ক্ষমা চাইতেও পারে না ।
পাগল মেঘ আকাশ দেখে ।
গান গায় আপন মনে ।
সব খবর রাখে ।

কিন্তু ,
মেঘ কখনো তাকে ফোন দিয়ে জিজ্ঞাসাও করেনিঃ
তুমি আসলে না ক্যানো ?

নীরা আজো অপেক্ষা করে ।
শুধুই সেই মানুষটি যদি ফোন করে বলেঃ
আমার ফেসবুকের পাসোওয়ার্ডটা কি ? আর একটা কবিতা টাইপ করে দিতে পারবে?
________________________
প্রতিমাসে মেঘ টাকা জমিয়ে রাখে ।আর দুবছর পর নীরার সেই পছন্দের শাড়িটা কিনতে পারবে ?
কিন্তু সে ভুলেও ভাবে না সে শাড়ী এতদিনে বিক্রি হয়ে গেছে ।

প্রতিদিন সে হেঁটে হেঁটে টিউশান পড়াতে যায়।
আর ফিরে আসে চোখে স্বপ্ন নিয়ে যে একদিন নীরাকে সেই লাল শাড়িটা কিনে দিবে ।

দুজনেই কি জানে না কিছু অপেক্ষা চিরদিনের ?

লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×