সর্দারজীরা (ভারতের একটি বিশেষ সম্প্রদায়) খুব চতুর হয়। অন্তত তারা নিজেদের সম্পর্কে সেরকম ধারনা পোষন করে। তারা কেমন বা কি ধরনের চতুর, সেটা জানার জন্য পড়ুনঃ
*সর্দারজী: এই লোকগুলো সব দৌঁড়াচ্ছে কেন?
জনৈক: এটা একটা দৌড় প্রতিযোগিতা। যে জয়ী হবে সে কাপ জিতবে।
সর্দারজী: যদি শুধু বিজয়ীই কাপ পাবে, তাহলে বাকীরা কেন দৌড়াচ্ছে?
*স্ত্রী: মনে হচ্ছে স্বামী এবং স্ত্রীকে কখনো একসঙ্গে স্বর্গে ঢোকার অনুমতি দেয়া হয়না।
সর্দারজী: হ্যাঁ, এই জন্যই এর নাম স্বর্গ।
*জনৈক: সর্দারজী, আপনার জন্ম কোথায়?
সর্দারজী: পাঞ্জাবে।
জনৈক: কোন অংশ?
সর্দারজী: আরে! কোন অংশ মানে কি? পুরো শরীরই পাঞ্জাবে জন্ম।
*একদিন সর্দারজীর প্রেমিকা তাকে প্রশ্ন করল:
প্রেমিকা: প্রিয়তম, আমাদের এনগেজমেন্টে তুমি কি আমাকে ”রিং” দেবে?
সর্দারজী: অবশ্যই! তোমার ফোন নাম্বারটা দাও, আমি অবশ্যই রিং দেব।
*শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন। সর্দার ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল।
আর সর্দার লিখল: ”বৃষ্টির কারনে কোন ক্রিকেট ম্যাচ হয়নি!!”
*সর্দারজী আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তারা স্ত্রী তা দেখে জিজ্ঞাসা করল:
স্ত্রী: এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে কি করছ?
সর্দারজী: আমি শুধু দেখতে চাই যে, ঘুমন্ত অবস্খায় আমাকে কেমন দেখায়.....
(সংগ্রহ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

