somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌরণিক শয়তানের জন্য একটি শোকগাথা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে পৌরণিক শয়তান, তুমি রাজনীতি জানতে না, রাজনীতির প্রতি মোহের কথাও আমাদের জানা নেই। তুমি পছন্দ করতে কিছু সরল মিথ্যা, যেগুলো আজ বাচ্চারাও বলে না। আরও পছন্দ করতে পৌরণিক কালে বেধে দেওয়া কিছু নিষিদ্ধ কাজকর্মের দিকে মানুষকে আকৃষ্ট করা, যেগুলো আজ নিষিদ্ধ নয় বরং উন্নত মানব সমাজের প্রাত্যহিক ঘটনার একটি অংশ। কেউ আজকাল মাথা ঘামায় না এইসব নিষিদ্ধ কাজকর্ম নিয়ে।

হে পৌরণিক শয়তান, তুমি ক্ষমতা চাইতে না, ক্ষমতার লড়াইয়ে তোমাকে দেখা যেত না। তুমি খুশি থেকেছো স্রেফ তোমার উপর অর্পিত হওয়ার দ্বন্দযুদ্ধে সীমিত থাকতে। টাকার লালসার বেলায় মানুষ তোমাকে অভিযুক্ত করতো বার বার কিন্তু তোমাকে ছাড়াও কি মানুষ এই লালসার বাইরে থাকতে পেরেছে। পবিত্র নামধারী সন্তরাও টাকায় লালসায় নিজেদের বিকিয়ে দিতো আর অপবিত্র সাধারণেরা তো টাকা লোভে সামান্য মিথ্যা বলবেই, এতে তোমার ভূমিকা কথা বলা অবান্তর। তুমি স্রেফ লড়েছো পৌরণিক সর্বশক্তিমান ঈশ্বরের সাথে, মানুষকে স্বর্গ ও নরকের ঠিকানা করে দিতে। তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করে গিয়েছো নিষ্ঠার সাথে। তুমি কি এর বিনিময়ে ব্যাংক চেয়েছিলে? মসনদ চেয়েছিলে? চেয়েছিলে অসংখ্য মানুষের দাসখত? কিংবা চেয়েছিলে শ্বেত পাথরে বাধানো চোখধাধানো অট্টালিকা?

না চাওনি।

হে পৌরণিক শয়তান, তোমাকে অনেক মহৎ মনে হয় যখন আমরা জামাত-শিবিরকে দেখি। মওদুদী হলো এদের আদি পিতা। এদের জন্ম এই দেশের মাটিতে নয়, পাকিস্তান নামক এক বর্বর দেশে এদের জন্ম ও উত্থান।

নৈতিকতা ও পবিত্রতার (?) পাহাড়াদার এইসব মওদুদীবাদীরা নিজদের সর্বশক্তিমান ঈশ্বরের সৈনিক বলে, আসলে এরা অন্ধকারের সৈনিক, তোমার চেয়ে ভয়ঙ্কর এরা। এরা মানুষকে স্বর্গ ও নরকের কথা বলে কিন্তু এদের আসল উদ্দেশ্য বিভক্তি, ক্ষমতা, টাকা। এরা শান্তির অনেক কথা বলে কিন্তু এরা সমাজকে করে দিতে চায় নরক। এরা সৌন্দর্য বিরোধী, যা কিছু সৌন্দর্য ও মননশীলতায় পূর্ণ, তারা সেটা ধ্বংস করতে চায়। এরা পুরোপুরি উৎকর্ষ বিরোধী, কারণ উৎকর্ষ পুরোপুরি অন্ধত্বের বিপরীতে অবস্হান করে। উৎকর্ষের সন্ধান পেলেই এদের উন্মাদনা দেখা যায় উৎকর্ষকে যাতাকলে পৃষ্ঠ করতে। এরা ঘাপটি মেরে থাকে সর্বত্র, এরা পরকালে নয়- ইহকালেই ঠিক করে দিতে চায় স্বর্গ ও নরক, যদিও এদের কথায় স্বর্গ নয় নরকের আগুন প্রতিফলিত হয়। আমি শোক প্রকাশ করছি পৌরণিক শয়তানের প্রতি, যার অস্তিত্ব এখন চাপা পড়েছে শক্তিমান মওদুদী শয়তানদের সরব উপস্হিতিতে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×