সেদিন আমার অফিসের এক সহকর্মী বেশ জোর গলায় আমেরিকার সমালোচনা করছিলেন, আবার ১৫ মিনিট পরেই জানালেন আমেরিকাতে পিএইচডি করার জন্য স্কলারশিপ পাওয়ার চেষ্টা করছেন?!
আমেরিকাতে যাওয়াটা অনেক গৌরবের কিন্তু আমেরিকাকে কোন কাজে সমর্থন করা অগৌরবের?? অনেকেই দেখি সুযোগ পেলেই আমেরিকার বিষেদগার করেন। ভালো, আমিও আমেরিকার দাদাগিরি আমিও অপছন্দ করি কিন্তু অনেককিছুতেই তাদেরকে দায়ী করা হয় যত্রতত্র। এটা এক ধরনের ব্যধি।
আমেরিকার বিরুদ্ধে মূল অভিযোগগুলো নিম্নরূপ:
১. হাজার হাজার রেড ইন্ডিয়ান হত্যা
২. প্রথম + দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
৩. হিরশিমা নাগাসাকির মত জঘন্য পারমানবিক হত্যা কাণ্ড
৪. ১৯৯০ শালে ইরাক যুদ্ধ এবং এখনও ইরাকে মানুষ ককুরের মত মরছে
৫. পালেস্টাইন নিয়ে রাজনিতি
প্রথম + দ্বিতীয় বিশ্ব যুদ্ধ = এই ২ বিশ্বযুদ্ধের জন্য কিন্তু কোনভাবেই আমেরিকা দায়ী নয় (ইতিহাস পড়ে নেওয়ার পরামার্শ রইলো)
হাজার হাজার রেড ইন্ডিয়ান হত্যা= এর চেয়ে অনেক বেশি ইন্ডিয়ান হত্যা করেছে ল্যাটিন আমেরিকানরা। আমেরিকানরা হত্যার চেয়ে মনোযোগী ছিলো তাদের কোথাও স্যাটেল করতে। উল্লেখযোগ্য সংখ্যক রেড ইন্ডিয়ান গোষ্ঠী এখনও বেচে আছে এবং নিয়মিত ভাতা পায়। অন্যদিকে আমাদের দেশের অনেক অদিবাসী গোষ্ঠী বিলুপ্ত হয়েছে জমি দখলের কারণে, এরা পরে ভারতে চলে গিয়েছে। পাকিস্তানের অনেক আদিবাসীর জীবন সেখানে হুমকির মুখে।
১৯৯০ সালে ইরাক যুদ্ধ এবং এখনও ইরাকে মানুষ কুকুরের মত মরছে = ইরাক যুদ্ধের জন্য প্রথমে যদি কাউকে দায়ী করতে হয় সেটা করতে হবে সাদ্দামকে। মনে রাখা প্রয়োজন ইরাক যুদ্ধের শুরুর প্রেক্ষাপট ১৯৮০ সালে ইরান আক্রমন দিয়ে। ১৯৮৮ সালে একটি দেশ যখন কেবল যুদ্ধ করে উঠলো, সেই দেশের রাষ্ট্রপ্রধানের উচিত হয়েছে কি ১৯৯০ তে আরেকটি যুদ্ধে জড়ানো?? আর বুশ যখন ইরাক আক্রমন করেছিলো, কিন্তু সাধারণ জন গনের এতে সমর্থন ছিলো না একদমই। সারা আমেরিকায় বিক্ষোভ হয়েছিলো।
হিরশিমা নাগাসাকির মত জঘন্য পারমানবিক হত্যা কাণ্ড = জাপানকে সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছিলো, জাপান সাড়া না দেওয়ার এই বোমা ফালানো হয় অথচ সময়মতন সাড়া দিলে এটি এড়ানো যেতো। আর পারমাণবিক বোমা ফেলার পক্ষপাতি কেউ নয় কিন্তু সেই সময় সিরিজ যুদ্ধ থামাতে এটি ফেলা হয়েছিলো।
পালেস্টাইন নিয়ে রাজনীতি = হ্যা আমি মানি পালেস্টাইন নিয়ে আমেরিকার রাজীতি সমর্থনযোগ্য নয় কিন্তু এটাও মনে রাখতে হবে সাধরণ আমেরিকানরা ইসরায়েলকে সমর্থন দেয় না, ইহুদি লবিষ্টরা স্রেফ রাজনীতিবিদদের পকেটে রাখছে নানা কৌশলে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



