ওরাবিদ্যার্থি
মো: হুমায়ূন কবীর
পাখি নয়, ওরা দেব শিশু
সোনা রং রোদ্দুর ছুঁয়ে ছুঁয়ে যায়
শব্দের মাধুরী দিয়ে গড়া পুতুল ওরা
প্রভাতী বাতাসে কলস্বর করে।
রাতের পাথর ছুঁয়ে দিনের মর্মর যেমন
ঊষা গোধূলীতে সকল আধাঁর অনাবৃত করে, তেমনি
এই শিশু, দেবশিশু
মেধার জমিতে করে প্রত্যহ চাষ,
ভবিষ্যৎ বাচাঁ ও মরার ধান জমি
কবিতার মতো সৃজন করে অক্ষরে শ্র“তিতে ;
মেধা ও মণণে হবে প্রাজ্ঞ।
অফুর আলস্যে ওরা স্বপ্ন চর্চা রেখে
কম্পিউটারের ইদুঁর চালানো শেখে,
ইন্টারনেটে উঁকি মারে সারা বিশ্বে,
ই-মেইলে জেনে নেয় সারা পৃথিবী ও বন্ধুর খবর,
দৃষ্টির ভ্রাম্যমান অন্ধকার, নক্ষত্র তারায় মিলায়।
পাখি নয়, ওরা দেব শিশু
ইতিহাসের বোবা শিলা খন্ডে ওরা খোঁজে ভাষা,
খোঁজে সভ্যতার ইতিকথা,
অশোকের বিম্বিসার মেঘ আর মৃত্তিকায়
ওরা পাঠোদ্ধার করে
প্রাণ দ্যুতিতে ওরা ভাস্বর,
মেধার দ্বীপান্তরে ওরা জ্ঞানের স্মরর্ণাথী
পাখি নয়, ওরা দেব শিশু
ওরা বিদ্যার্থী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

