'আস সালাতো খাইরুম মিনার নাওম'
ঘুম থেকে নামাজ উত্তম।
ভোরের মসজিদ থেকে ভেসে আসা
আযানকে ছাপিয়ে তীব্র হয় গুলির
আওয়াজ, স্তব্দ হয়ে যায় বজ্রকন্ঠ।
পাকিস্তানী জারজেরা বেছে নেয়
আযানের সময়, বাংলার মুখ বন্ধ করে'
আবার সেই ধর্মের মিথ্যে স্লোগানে,
একাত্তরের গনহত্যার অসমাপ্ত অংশ
শেষ হয় বত্রিশের রক্তাক্ত উঠোনে।
একই কায়দা, একই আওয়াজ
বাংলা ভুলে উর্দুর বুলিতে গর্জে উঠা
ঘাতকদের গলা। 'সব বাংগাল গাদ্দার
হ্যায়', বেয়োনেটের খোচায় সাংগ হয় বাংলাদেশ,
মুখ থুবড়ে পরে মানবতা।
বাংলার মুজিব, বংগবন্ধু মুজিব
পড়ে থাকে বত্রিসের সিঁড়িতে,
মায়ের লাশের উপর থাকে
শিশু রাসেলের লাশ, ঘরে ঘরে
রক্তের হোলীখেলা, আর কিছু
জানোয়ারের ছুটে চলা।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



