কাব্য কথা বাতুলতা লিখবে না আর কবি,
এবার থেকে আঁকবে রে সে অকাব্যতার ছবি।
গাছের চুঁড়ায় মাছের মাথা, কাল নাগিনীর ঠ্যাং,
জলের ভেতর নলের বাগান, শীতের কুনো ব্যাঙ।
নারীর চুলে বাড়ির উঠোন, শিশুর চোখে রাগ,
কাকের দেশে বকের ছবি, তারায় কালো দাগ।
বুঝবে যখন খুঁজবে তারে সেরা শিল্পী বলে,
দিনের বেলায় চাঁদের ভেলায় ঘুরবে গহীন জলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



