somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরাঙ্গনা

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য যুবতী আমি- কলেজের চৌকাঠ পেড়িয়েছি,
বিশ্ববিদ্যালয়িক জীবনে পা দিয়েছি মাত্র এক বছর।
আমার ভাই ‘ইকবাল হল’-এর ছাত্র- তুখোর ছাত্রনেতা;
যেদিন ইকবাল হলে হায়েনারা ঝাঁপিয়ে পড়ে,
আমাদের স্বপ্নের চাঁদকে গিলে খেতে চায় রাহু-রূপ পশুরা;
সেদিনই অভীক ভাই আমার সূর্যের অন্বেষনে ঘর ছেড়ে যায়।

এর কয়েকদিন পর-
কিছু পশু আমাদের বাড়িতে আসে ভাই-এর খোঁজে,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা,
স্কুল শিক্ষক আমার বাবা, তাঁর জ্ঞানের অহমিকা নিয়ে বললঃ
গণতন্ত্রের কথা, ন্যায়ের কথা, ভালোবাসার কথা।

পশুদের সাথের শেয়ালগুলো দু’টি ইতিউতি করছে ,
একসময় দরজার পাল্লার পেছনে পর্দার আড়ালে আমাকে দেখে।
ভয়ে থরথর করে কাঁপছে আমার শরীর,
ঘৃণায় এক কলসী থুতু জমে মুখে;
হঠাৎ, একটি হায়েনা আমার বাবাকে গুলি করে-
পেটে, বুকে, মাথায়- অজস্র গুলি;
আমার মা পাশের ঘর থেকে ছুটে আসেন- তীব্র ঝড়ে আক্রান্তা, ভীত সন্ত্রস্ত;
বাবাকে বাঁচানোর ফুসরতই পেলেন না,
লুটিয়ে পড়লেন বাবার পায়ের কাছে, বড়ো লক্ষ্মী ছিলো মা আমার।
আমার চোখের সামনে ঘটে গেলো- পৃথিবী পরিবর্তনের ধ্বংসাত্মক লহরী,
নির্বাক আমি চেতনবিদ্ধতাহীন অচিন দেশের যুবতী।

যখন হুঁস হলো নিজেকে আবিস্কার করি
অয়োময় খাঁচায় বন্দী বিধ্বস্ত পাখি এক ;
প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সমস্ত শরীর,
নারীত্বের অহংকারে জ্বলছে হাবিয়ার তীব্র আগুন।
সারা মেঝেতে রক্ত- যেন অজস্র অশোক ছড়িয়ে ছিটিয়ে;
গবাক্ষ গলে পড়া একটি আলোর রেখা ছাড়া
আর কিছুই দেখছি না; অন্ধকার জতুগৃহের দোজখে
কতো লক্ষ বছর ছিলেম! আমি কিছুই জানি না।

একদিন অনুভবে বুঝতে পারলাম আমি ,
সব সুনসান- নেকড়ে, হায়েনা, কুকুর, শেয়ালের
কোন আনাগোনা নেই, চিৎকার নেই;
কাঁদার ভেতরে শুয়োরের ঘোঁৎঘোঁৎ নেই;
শুঁকতে শুঁকতে আসে না কোন পশু, শুয়োরের বাচ্চা,
আমার দেহের কাছে, আমার ঘৃণার নাগালে।

কোথাও দূর থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জনের মতো
জলোদ্ভবিত হিরন্ময় শ্লোগান- ‘জয় বাংলা’ ...।
আমার রক্তে ঝড় ওঠে, কন্ঠ মেলাতে চাই;
অক্ষম আমি, নিস্তেজ হয়ে পড়ি নিষ্প্রভতায়।
অনুভবে ধরা পড়ে আমার ভেতরে আরেকটা ‘আমি’।

এমনি সময় , অন্ধকার ভেদ করে সমস্ত ঘরে
ছড়িয়ে পড়ে তীব্র সূর্যালোক রশ্মি ;
আলোর আঘাতে চোখে জ্বলে, কিছুতেই চোখ খুলতে পারছি না।
শরীরের সমস্ত শক্তি নিংড়ে ধীরে ধীরে দাঁড়ালাম আমি-
সূর্যের পানে যাওয়ার প্রচন্ড শক্তি নিয়ে।

চোখের সামনে দেখি আমার ভাই!
দাঁড়িয়ে আছে শশ্রুমন্ডিত, রাইফেল কাঁধে।
এই সে-ই ভাই-
যে আমাকে আদর করতো পুতুলের মতো,
ভর দুপুরে সবচেয়ে উঁচু ডালের পাকা আমটি পেড়ে দিতো,
নিজের শরীর রক্তাক্ত করে পেড়ে আনতো বেতস ফল,
বৈশাখী মেলা হতে আমারই জন্য কিনে আনতো-
চুলের রঙিন ফিতা, কাঁচের বেলোয়ারি চুড়ি,
মাটির পুতুল, সোলার পাখি, আলতার বড়ি।
তাকে চিনতেই আমি অবশ হয়ে গেলাম,
নিংড়ে তোলা শরীরখানি হারিয়ে গেলো।

একসময় দেখলাম, আমি শুয়ে আছি- প্রেমময় ভাইয়ের কোলে,
তাঁর মমতার হাতখানি আমার জট-পাকানো চুলে বিলি কাটছে।
দু’চোখে তাঁর অশ্রুর নদী নেমে আসছে- বরফ গলা জলের ধারা।
বিহ্বল আমি তাকিয়ে রই অনিমেষ- আমার সূর্য সন্তান ভাইয়ের প্রতি।

পাশে তাঁর সংসপ্তক বন্ধু দাঁড়িয়ে আছে;
যে আমাকে তুলে নিয়েছিলো ‘যুদ্ধশিশু’সহ
লাল সবুজের মাঝে হলুদের টিপ পড়া পতাকাকে স্বাক্ষী রেখে ...
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×