কথার কথা ব্যাঙের ছাতা
০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পয়সাবিহীন যা পাওয়া যায়
তা হলো ভাই উপদেশ!
চলতে ফিরতে উঠতে বসতে
কখনও তা হয় না শেষ।
থাকতে নয়ন অন্ধ যারা
তারা চালায় প্রশাসন,
শাসন-নামে শোষণ করে
তবু, তারা পায় তোষণ।
যারা বেশি মিথ্যা বলে
তারাই যে হয় দেশনেতা
হম্বিতম্বি করে বেড়ায়
কথার তোড়ে হয় ত্রাতা।
দমন করা যায় না যাদের
দুর্নীতিবাজ তাদের কয়
যারা দমন করবে তারা
ওদের সাথেই মিশে রয়।
অসম্ভবও সম্ভব হয়
ইউটিউবের চ্যানেলে
সত্য মিথ্যা যায় না বোঝা
সেখানে যে কী বলে?
জি-বাংলার সিরিয়ালের
কাহিনী তো হয় না শেষ
কূটনামির ছলচাতুরী
নাই যে কোন উপদেশ।
দুঃখ যারা সহ্য করেন
তাদের নাম হয় জনগণ
মরে যাবে তবুও তারা
করবে না তো লড়ার পণ।
প্রতিবাদী কণ্ঠে এবার
আয় বেরিয়ে শক্তিধর!
মনে রেখো, বাঁচতে হলে
লড়তে হবে জীবনভর।
০৭/০৭/২০২০
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন