বললে, 'তুমি লকডাউনে ঘরেই বসে থাকো,
বাইরে গেলে মুখোশ পরে নাক-মুখ সব ঢাকো।
কোভিড-উনিশ ভাইরাস-কোষ ফাঁকতাল পায় যদি,
ঝাঁক বাইন্দা ঢুকবে, তখন কানবে নিরবধি'।
জোর কইরা বাইন্দা রাখি নাক-মুখ-চোখ সব,
পেটের ভেতর নিত্য বাড়ে ছুঁচোর উপদ্রব।
চোখে মুখে ক্ষুধার আগুন পিত্তি জ্বলে যায়,
লকডাউনে ঘরে থাকা হলো ভীষণ দায়।
যাদের অনেক টাকা আছে অনলাইনে সব পায়,
পিজ্জাহাটে, ফুডপাণ্ডাতে অর্ডার করে খায়।
গরীর-দুখী, হতচ্ছাড়া ডেইলি শ্রমিক যারা,
বেঁচে থাকার নেই যে খাবার, কষ্ট পাচ্ছে তারা।
সামনে মরণ-ভাইরাস আর মরি ক্ষুধার ত্রাসে,
'শ্যাম রাখি না কুল রাখি' আজ ভাবছি বসে বসে।
৩১/০৭/২০২১
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


