ফিরে আয়
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যথাতুর মন করে ক্রন্দন পুড়ে পুড়ে অঙ্গার,
অকূল আঁধারে জীবন পাথারে করে যাই হাহাকার।
অরূপের রূপ মনে আনে সুখ,
কাছে পেতে তারে হই উন্মুখ;
জড়তা কাটিয়ে দৃঢ়তা বাড়িয়ে তুলি সুর-ঝংকার;
পরিচিতজন করে নিস্বন বলে যে, 'কুলাঙ্গার'!
রঙ্গমঞ্চে মোহ-প্রপঞ্চে অবিরাম খেলা চলে,
সুজনবিহীন কাটে প্রতিদিন জঙ্গম মহীতলে।
নাই কি রে সুখ ধরণীর বুকে,
ক্ষণিকের তরে জাগিতে পুলকে!
রোমাঞ্চতায় নব বারতায় সুনিপুণ কৌশলে?
আশায় আশায় দিন কেটে যায়, ভাসছি অশ্রুজলে।
চুপচাপ থাকি লজ্জায় ঢাকি আপনার মুখখানি,
জগত জীবনে উজান পবনে ছুটে চলি দাঁড় টানি'।
চাঁদের আলোকে ফিনকি ছড়ায়,
চমকে ঝলকে ছলকে হারায়;
নিঃসঙ্গতায় কেঁদে কেঁদে যাই, নয়নে গড়ায় পানি;
জল-তরঙ্গ যেন অনঙ্গ দোলায় যে তরীখানি।
জল ছলছল করে কোলাহল ডুবুডুবু তরী প্রায়,
অন্তর শোনে বায়ুর শ্বসনে কানে কানে বলে যায়-
নশ্বর ভূমে মিথ্যে সকল,
পরাভূত হবে, হবে রে বিকল;
যা কিছু সত্য সে-ইতো নিত্য; চিত্তে সুখ বহায়;
প্রপঞ্চ খেলা করে অবহেলা ফিরে আয়, ফিরে আয়। 
ছবি- নেট
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন