somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন মাথা নষ্ট করার মতো আজব কিছু থেরাপি বা চিকিৎসা

১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেনে নিন মাথা নষ্ট করার মতো আজব কিছু থেরাপি বা চিকিৎসা
পৃথিবীতে যত রকমের রোগ আছে তার সঠিক চিকিৎসা পদ্ধতিও নাকি দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। তবে সেটা বুদ্ধি, মেধা ও গবেষণার মাধ্যমেই পাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।এমনকী মরণঘাতী ক্যানসার, এইডসেরও সঠিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে মানুষ।তবে এমন বিচিত্র কিছু চিকিৎসা পদ্ধতি আছে যা শুনলে বোধহয় অনেকেরই অসুখ সেরে যাবে আবার অনেকে অসুস্থও হতে চাইবেন স্বেচ্ছায়।

চলুন আজ সে আজব ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো জেনে নিইঃ

(১) হপোনপোনঃ হাওয়াই দ্বীপের এই বিচিত্র থেরাপি মতে সব অসুখের মূলে রয়েছে কোনো রাগ, পাপবোধ এবং মতবিরোধ। তাই ক্ষমা এবং পুনর্মিলনের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। এই চিকিৎসা পদ্ধতিতে কিছু শব্দ ব্যবহার করে সেই রাগ-তাপকে শান্ত করা হয়।

(২) মূত্র চিকিৎসাঃ ঘেন্না করলেও পৃথিবীর বহু দেশে মূত্র দিয়ে ত্বকের চিকিৎসা করা হয়, বিশেষ করে চীন দেশে।

(৩) ইয়ার ক্যান্ডলিংঃ একটি জ্বলন্ত মোমবাতির তলার দিকটি কানে গুঁজে দেওয়া হয়। একে বলা হয় থার্মাল অরিকুলার থেরাপি। অত্যন্ত বিপজ্জনক বলে বহু স্বাস্থ্য সংস্থা এই পদ্ধতি থেকে মানুষকে দূরে থাকতে বলে।

(৪) বিয়ার স্পাঃ বিয়ার ভর্তি টাবে গা ডুবিয়ে বসে থাকতে হবে। ইচ্ছে করলে সেখান তেকে একটু বেয়ার পানও করতে পারেন। চেক রিপাবলিক জার্মানি এবং অস্ট্রিয়ায় প্রচুর বিয়ার স্পা রয়েছে।

(৫) সাইকিক সার্জারিঃ ছুরি, কাঁচি, স্টিচিং কিছুই নেই তবু সার্জারি। শুধুই রোগ শরীরের যে অংশটিতে রোগ সেখানে বিশেষভাবে স্পর্শ করা। ব্রাজিল ও ফিলিপাইনসের বেশ কিছু অংশে প্রচলিত।

(৬) ভার্চুয়াল ডলফিন থেরাপিঃ বিছানায় অথবা সোফায় শুয়ে ইন্টারনেটে ডলফিনের ভিডিও দেখুন এবং ডলফিনের গলার আওয়াজ শুনুন। এতেই নাকি দূর হবে স্ট্রেস এবং ডিপ্রেশন। বিদেশে অর্থনৈতিক মন্দার সময় থেকেই নাকি চালু হয়েছিল এই থেরাপি।

(৭) মৌমাছির হুলঃ একে বলে বি স্টিং থেরাপি। যারা এই থেরাপি করেন তাদের ধারণা মৌমাছির হুল ফোটালে যন্ত্রণা হয় ঠিকই কিন্তু হুলের ডগায় থাকা অ্যাসিড নাকি আর্থারাইটিস এবং কিলয়েডের মতো রোগ সারাতে পারে।

(৮) পাস্ট লাইফ রিগ্রেশনঃ হিপনোসসিসের মাধ্যমে রোগীকে ঘুম পাড়িয়ে নাকি নিয়ে যাওয়া হয় পূর্বজন্মে। সেই জন্মের স্মৃতি তার মধ্যে জাগিয়ে তোলা হয়। এই থেরাপিস্টদের ধারণা, এই জন্মের রোগ-ব্যাধির মূলে নাকি পূর্বজন্মের কিছু সমাধান না হওয়া সমস্যা। তাই ঘুম পাড়িয়েই সমস্যার সমাধান করার চেষ্টা।

(৯) স্নেক মাসাজঃ শরীরে একগাদা বিষ নেই এমন সাপ ছেড়ে দেওয়া হয়। সাপেরা খেলা করে বেড়ায় এবং শরীরে যে শিহরণ জাগে তাতেই নাকি স্ট্রেসজনিত রোগ দূর হয়।

তথ্য ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×