somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে শেষ কথা নেই। এরশাদকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বিএনপির ;)

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একসঙ্গে নির্বাচন করে ক্ষমতায় গেলে হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে বিএনপি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ’র মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউই তাদের নাম প্রকাশ করতে চান নি।

এরকমই একজন প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে জানান, বিএনপির দেওয়া এই প্রস্তাব পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে উপস্থাপন করা হয়েছে।

এরশাদের জন্য রাষ্ট্রপতি পদ ছাড়াও জাপাকে ৭০টি আসন ও সরকার গঠন করতে পারলে জাতীয় পার্টির ১০ জনকে মন্ত্রিসভায় স্থান দিতে চায় বিএনপি। এ ছাড়া অন্যান্য প্রশাসনিক পদেও আনুপাতিকহারে স্থান দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে হুসেইন মুহম্মদ এরশাদ যাদের নাম সুপারিশ করবেন তারাই মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বিএনপির সর্বোচ্চ হাই কমান্ডের সম্মতিক্রমে এই প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয় হুসেইন মুহম্মদ এরশাদকে।

বিএনপির এই প্রস্তাব সম্পর্কে হুসেইন মুহম্মদ এরশাদ কোনো তাৎক্ষণিক মন্তব্য করেন নি। তবে তিনি অন্য সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা বিষয়টি ভেবে দেখার জন্য বলেছেন। তারা এরশাদকে পরামর্শ দিয়েছেন, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে দলকে ঝুঁকিতে না ফেলতে।

রাজনীতিতে শেষ কথা নেই। তবুও মহাজোটের অন্যতম শরিক এই দলটি আর মহাজোটে থাকবে না বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আর মহাজোটে থাকতেও অনেক জটিলতা রয়েছে দলটির জন্য। কারণ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জাপার নেতাকর্মীদের সাপে-নেউলে সম্পর্ক বিরাজ করছে। এ অবস্থায় মহাজোটে থাকলেও ভালো ফল হবে বলে মনে করছেন না সিনিয়র নেতারা।

জাতীয় পার্টির মহাসচিবসহ বেশ কয়েকজন এমপি লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে। সে কারণে তৃণমূলের নেতাকর্মীরাই বেশি ক্ষুব্ধ। আর তৃণমূলের ক্ষোভ বুঝতে পেরেই মহাজোটে না থাকার পক্ষে বেশিরভাগ সিনিয়র নেতা।

মহাজোট বিরোধীদের মতামতকে শক্ত ভিত্তি দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন দিলেও দলের একটি বিশাল অংশ পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে হুসেইন মুহম্মদ এরশাদও নাকি আতঙ্কিত মহাজোটের বিষয় নিয়ে।

তবে আগেভাগেই মহাজোট ছেড়ে বিপদে পড়তে চান না সাবেক এই রাষ্ট্রপতি। তিনি মহাজোটে থেকেই দরকষাকষিটা করতে চান বলে জানা গেছে। আর তার পক্ষে দূতিয়ালি করছেন কাজী জাফর আহমদ।

সর্বশেষ জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়। আর এরশাদের অনুমতিক্রমেই সেই দাওয়াত দিতে গিয়েছিলেন কাজী জাফর আহমদ। সে সময়ে মিডিয়াকে বিষয়টি কাজী জাফর নিশ্চিত করেছিলেন।

এ বিষয়ে কাজী জাফর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি জানান, রাজনীতিতে অনেক কিছুই ঘটতে যাচ্ছে। বিএনপির সঙ্গে দূতিয়ালী ও বিএনপির প্রস্তাব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে জানান, পার্টির চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে থাকেন। কাউকে এমন দায়িত্ব দিয়েছেন কি না আমার জানা নেই।

বিএনপির প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি জাপা মহাসচিব।

Click This Link

১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×