somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রায়’ প্রকাশের ঘটনায় বিশাল বিনিয়োগ এবং ষড়যন্ত্র /:)

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার আগেই বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে কথিত রায় প্রকাশের ঘটনায় বড় ধরনের বিনিয়োগ এবং ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একইসঙ্গে বিষয়টিকে দুঃখজনক এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকউটর গোলাম আরিফ টিপু সাকা চৌধুরীর রাযের পর বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য নজরে আনলে ট্রাইব্যুনাল এসব কথা বলেন।

পাশাপাশি প্রসিকিউশনকে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রমাণসহ লিখিত আবেদন করারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য সাকা চৌধুরীর রায় ঘোষণার পর বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন মানবতাবিরোধী অপরাধের বিচার কাজের সঙ্গে সম্পৃক্তদের বিচার করা হবে বলে হুমকি দেন।

বিষয়টি নজরে আনলে ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাগাঙ্গীর হোসেন ক্ষোভ করে বলেন, দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে। আমাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। এর পেছনে মস্ত বড় বিনিয়োগ এবং ষড়যন্ত্র রয়েছে।

এ সময় তিনি ট্রাইব্যুনাল-১ এর দেওয়া সকল রায় ভালোভাবে পড়ে দেখার আহ্বান জানান সবাইকে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমি না হয় সামান্য একজন বিচারপতি। কিন্তু এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর সদস্য বিচারপতি তো সামান্য নন।

আমাদের চেয়ারম্যান (এটিএম ফজলে কবীর) প্রায় ৩২ বছর ধরে বিচার কাজ পরিচালনা করছেন।

তিনি বলেন, আমিও সব সময় কোড অব কন্ডাক্ট মেনে চলি। আমাদের তো সব জায়গায় কথা বলা যায় না। আমাদের যা বলার তা ট্রাইব্যুনালে বসেই বলতে হয়।

সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীর প্রসঙ্গে এ বিচারপতি বলেন, বিচারপতি শামীম হাসনাইন একজন জ্যেষ্ঠ বিচারপতি। তার বিষয়ে আমরা কিভাবে সমন জারি করি? তারপরও আমরা বলেছি, তিনি সাক্ষ্য দিতে এলে সাক্ষ্যগ্রহণ করবো।

এরপর প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, মঙ্গলবার রায় ঘোষণার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবীরা রায়ের বাঁধাই কপি নিয়ে সংবাদমাধ্যমে দেখিয়ে বলেছেন, রায় আগেই প্রকাশ হয়ে গেছে।

তারা সজ্ঞানে এ কাজটি করেছেন বলে উল্লেখ করে এ ধরনের প্রচারণা চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রসিকিউটর।

এ সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন আবারো বলেন, আপনারা লিখিত আবেদন করেন। আমরা বিষয়টি দেখবো।

উল্লেখ্য, মঙ্গলবার সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন বলেন, এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ, জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।

তিনি বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধের বিচার চাই, রাজনৈতিক প্রতিহিংসার না। আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ন্যায় ব্যক্তি, যার পিতা ১৯৭২ সালে সেন্ট্রাল জেলে দালাল আইনে আটক ছিলেন, তখন তার ছেলের নাম ছিলে না। দীর্ঘ ৪০ বছর পর তাকে এই মামলায় আসামি করা হয়।

খন্দকার মাহাবুব হোসেন আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে ছিলেন। তার পক্ষে একজন বিচারপতি সাফাই সাক্ষী দিতে আগ্রহী হলেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মধ্যে ৪টিতে ফাঁসি, ৩টিতে ২০ বছর করে এবং ২টিতে ৫ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন সাকা চৌধুরীকে। এ রায় ঘোষণার পরে সাকা চৌধুরীর স্ত্রী-পুত্র ও আইনজীবীরা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তৈরি এবং আগে থেকেই ফাঁস হয়ে যায় বলে অভিযোগ করেছেন ট্রাইব্যুনাল প্রাঙ্গণেই।

Click This Link


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×