আমি........একেলা আমি।
আমি এখানে রয়ে যাই
তোমাদের মাঝে, অনবরত মিথ্যা বলতে
মিথ্যার সুখ আর কীসে মেলে?
উদ্দেশ্যহীন মিথ্যার কচ্ছপ দৌড়ে
আমার জয়-পরাজয় নেই।
কেবল ভুলে থাকা সকল ক্ষত গভীর থেকে গভীরে।
উদ্দেশ্যহীন মিথ্যাকে কি মিথ্যা বলা যায়?
যায় না?
অবশ্য....হ্যাঁ......সেসব দিনে বোট ক্লাবে, সমুদ্র পাড়ে
যেসব মিথ্যার তীর ছুড়েছি
সত্য কি কিছু ছিলনা তাতে?
সত্য- মিথ্যা, মিথ্যা-সত্য সবই কি সময়ান্তে এক হয়ে যায় না?
গোয়েবলস কি চেয়েছিল ?
কিংবা প্রোটাগোরাস?
আর ঈশ্বরের পুত্র সারা জীবন সত্য সাধনা করে গেলেন
উদ্দেশ্যমূলক মিথ্যার উপর দাঁড়িয়ে!!
তবুও -
তোমরা সবাই চলে যাও বহুদূরে
জীবন জীবিকার সন্ধানে।
আমি এখানেই রয়ে যাই
তোমরা নেই তবু তোমাদেরই মাঝে
অনবরত মিথ্যা বলতে!!!
Youngone ,CEPZ,12.oct.2009
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।