জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়ে থাকে।যারা সাংসদ নির্বচিত হয়ে থাকেন তারা কি গরীব ! যে দেশের বেশীরভাগ মানুষ গরীব সে দেশের বেশীরভাগ সাংসদ ধনী। গরীবদের উন্নয়নের দায়িত্ব ধনীদের কাছে।ফলাফল যা হওয়ার তাই হচ্ছে ধনী চোরদের সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বেশীরভাগ গরীবের চুরি হওয়া সকল শ্রম সুইচ ব্যাংকে জমা আছে। বেশীরভাগ গরীব তাদের চুরি যাওয়া সকল শ্রম ফেরৎ পেতে পারে ! আমরা যে কাগুজে টাকার নোট দিয়ে লেনদেন সম্পন্ন করি,বিনিময় করি,সুইচ ব্যাংকে জমা রাখি, এ কাগুজে টাকার নোটই যে গরীব শ্রমিকের শ্রম,এ কাগুজে টাকার নোটই যে গরীব শ্রমিকের গায়ের ঘাম তা কি আমরা জানি ! আমরা কি কাগুজে টকার নোটে গরীব শ্রমিকের গায়ের ঘামের গন্ধ পাই ! সকল শ্রমিক যদি বলে এ পৃথিবীর যা কিছু আছে সব কিছুই গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ! আমরা (গরীব শ্রমিকেরা )আমাদের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ফেরৎ চাই। কি বলতে পারেন ধার্মিক ধনীরা ! বলতে পারেন শ্রমের বিনিময়ে মজুরী দিয়েছি,বেতন দিয়েছি যে কারনে আমরা ধার্মিক ধনীরা গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করছি, সুইচ ব্যাংকে জমা রাখছি। গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করা অত সহজ নয়, তার জন্য আমরা ধার্মিক ধনীরা নিজেরাই কয়েকটি রাজনৈতিক দল গড়ি,এই যেমন আ লীগ,বিএনপি,জাতীয় পার্টি,জামায়ত। আমরা ধার্মিক ধনীরা মুলত রসুনের মতো । গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করার, সুইচ ব্যাংকে জমা রাখার ক্ষেত্রে আমরা রসুন। আমরা ধার্মিক ধনীরাই সংসদ নির্বচিত হই এবং গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম নিয়ন্ত্রন করি,ভোগ করি,সুইচ ব্যাংকে জমা রাখি। গরীবেরা যাতে একজোট হতে না পারে,গরীবেরা যাতে সবগুলো সংসদ আসনে জয়ী হয়ে গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম নিজেরা ব্যবহার করতে না পারে, নিয়ন্ত্রন করতে না পারে তার জন্য আমরা ধার্মিক ধনীরা রসুনের মত তলে এক, তার জন্য আমরা ধার্মিক ধনীরা এক দল অন্য দলের নিন্দা করি,পাতনো কলহ করি, তার জন্য আমরা ধার্মিক ধনীরা যৌনতা নগ্নতা বাজারজাতকরন করি, তার জন্য আমরা ধার্মিক ধনীরা ধর্মকে ব্যবহার করি। গরীবরা বুঝতে শুরু করেছে আপনারা ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি আপনারাই সকল কালো টাকার মালিক। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন সুইচ ব্যাংকে জমা করছেন। আপনারা যতদিন বেচে থাকছেন সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন করছেন মৃত্যুর আগ পর্যন্ত তারপর ঔরসজাত সন্তানদের জন্য রেখে যাচ্ছেন পাহাড় পরিমান সম্পদ। বিবেকে বাধে না আপনাদের ! বুক কাপেনা আপনাদের ! তাই আমরা গরীবেরা আপনাদের বিবেকের কাছে,আপনাদের চেতনার কাছে আরজি করছি রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করুন যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। যারা সংসদ নির্বাচনে প্রাথী হবেন তারা ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না । নির্বাচনী ইশতাহারে উল্লেখ করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।