বড়লোকের দয়ায় আমাদের কাজ আছে,স্বাস্থ্যকর হোক অস্বাস্থ্যকর হোক অল্প কম যাহোক খেয়ে বেছে আছি। জীবন আছে ঘর নেই তা কি হয়েছে,বিনা চিকিৎসায় কষ্ট ভোগ করছি তা কি হয়েছে বেচে তো আছি।জীবন বাচানো ফরজ ।বড়লোকের দয়ায় সে ফরজ আদায় হচ্ছে। তাই আমরা গরীবেরা গরীব হয়েও দু:খ কষ্ট ভুলে বড়লোকের প্রশংসায় পঞ্চমুখ হয়। আমদের বড়লোকেরাও গর্ববোধ করেন কোটি কোটি টাকা বেতন দিয়ে গরীবদের বাচিয়ে রেখেছেন দাস করে। জন্মাধিকার কি ? নাগরিক অধিকার কি ? রাজনৈতিক অধিকার কি ? ন্যায্য মজুরী কি ? ন্যুনতম মজুরী কি ?মানবাধিকার কি ? জাতিসংঘ কি ? তা আমাদের কোন কাজে আসে না। কষ্ট অপমান অর্ধাহার অনাহার আর সকল সুযোগ থেকে বঞ্চিত হওয়া আমাদের নিয়তি,বড়লোকের দয়া আমাদের ভাগ্য। হাতের পাচ আংগুল যেমন সমান হয়না তেমনি গরীব বড়লোক কখনোও সমান হয়না। বড়লোক বড়লোকই থাকবে গরীব গরীবই থাকবে। দেশের সংবিধানে গরীবের ১টি ভোট = ১ । ধনীর ১টি ভোট = ১ । ভোটের গুরুত্ব বড়লোকদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। অর্ধাহারী অনাহারী গরীবের ভোট যে কত তাৎপর্যপূর্ণ তা বড়লোকেরা জানেন বোঝেন। তাই সব বড়লোকের কামনা সুষ্ঠু ভোট। সুুষ্ঠু ভোটের মাধ্যমেই বৈধতা পায় বড়লোক বড়লোকই থাকবে গরীব গরীবই থাকবে। যেহেতু সব বড়লোকের কামনা সুষ্ঠু ভোট,সেই সুষ্ঠু ভোটের সিষ্টেম নিয়ে,কিভাবে কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বড়লোকের বড়লোকের ঝগড়া বিবাদে মারা যাচ্ছে গরীব,কষ্ট ভোগ করছে গরীব।তাতেও গরীবের আক্ষেপ নেই,শান্তনা যে পরিমান মারা যাচ্ছে তার দ্বিগুন তিনগুন নতুন জন্ম হচ্ছে।দেশের সুধী সুশীল সমাজ,সকল রাজনৈতিক দল ,বড়লোক ব্যবসায়ীদের জোট, মানবধিকার জোট একতরফা নির্বাচনের সমালোচনা করছেন। আলেচনার বিষয় শুধু সুষ্টু ভোটেই সীমাবদ্ধ রাখছেঁন। সব সমস্যার সমাধান অবাধ নিরেপেক্ষ নির্বাচন। সুষ্ঠ ভোটে সকল গরীবের কোনই কল্যাণ হবেনা সুধী সুশীল সমাজের কেউই তা বলছেন না। সুধী সুশীল সমাজের কেউই বলছেন না গরীবের পক্ষের রাজনৈতিক দল কোনটি ? বি এন পি জামায়াত জাতীয় পার্টি সরাসরি বড়লোকের পক্ষের রাজনৈতিক দল। আওয়ামী লীগ গরীব ঘেষা বড়লোক বান্ধব দল নির্বাচনী ইশতেহার পড়লে তা অনুমেয়। মুলত বামপন্থীদের গরীবের পক্ষের রাজনৈতিক দল বলা হলে ও পরিকল্পিতভাবে শয়তান আমেরিকা ভারত ধর্মীয় উন্মাদনা জাগ্রত করে বামপন্থীদের একত্রিত হতে দেয়নি। ভারত সরকার ডোন হামলা করে গরীব মানুষ মারছে যাতে করে বামপন্থীরা সংগঠিত হতে না পারে,নাটক সিনেমায় মিনিটে মিনিটে পুজা আর্চনা সংগে সংগে নায়িকা সেলিব্রেটিদের বুক ্ আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটার প্রসার ঘটাচ্ছে যাতে গরীবেরা ধর্ম স¤প্রদায়িকতা আর নগ্নতাতে মজে থাকে এজন্য ভারত আমেরিকার সামরিক চুক্তি । সম্পদের মালিকানা বহাল রেখে শুধু দুর্নীতি রোধ করে গরীবের কল্যাণ আমআদমী কি ভারতের আমেরিকার সমাজতন্ত্রের বিকল্প এক্সপেরিমেন্ট ? যেভাবেই হোক গরীবের কল্যাণ হলেই আমরা গরীবেরা খুশী ।(চলবে)
গরীবরা গরীব হয়ওে দু:খ কষ্ট ভুলে বড়লোকরে প্রশংসায় পঞ্চমুখ হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।