আমরা যদি সমাজের গোড়াতে যাই তাহলে দেখব যে ইসলাম ধর্মের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই, কিন্তু কিছু অসাধু লোকেরা ধর্মটাকে অপপ্রয়োগ করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তার পরিণতিতে মানুষ দিনকে দিন ধর্মের প্রতি অবহেলা এবং আগ্রহ কমিয়ে দেওয়া শুরু করে এবং এমনও হয় কেউ নাস্তিকতাবাদে বিশ্বাসী হতে শুরু করে। এখন দেখা যাচ্ছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারনে এবং অপপ্রয়োগের কারণে গুটি কয়েক মানুষ তাদের চিন্তা ধারণা পরিবর্তন করে নাস্তিকতাবাদে বিশ্বাস করে, যার মূল কারণ ঐ শয়তান যারা মুখে শুধু আল্লাহর কথা বলে কিন্তু মনে শয়তান পালন করে। সুতরাং ঘুরেফিরে দোষটা কাদের ঘাড়ে যেয়ে পড়ে একটু গভীরভাবে চিন্তা করুন।
আজকে বাংলাদেশে একটি ইসলামী দল নামধারী তাদের গঠনতন্ত্র থেকে আল্লাহ ও রসূলকে সরিয়ে ফেলেছে, বুঝতে আপনাদের বাকি নাই এটা জামাতী ইসলাম, শুধু ক্ষমতার লোভে। এখন তারা এটা করেছে এখানে তাদের যে দলীয় লোক আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কেন ধর্মীয় কথাবার্তা দেশ থেকে মুছে ফেলা হয়েছে। এখন ভালো করে লক্ষ্য করুন যে এই দেশ গণতান্ত্রিক বিধায় গণতান্ত্রিক উপায়ে সব কিছু হচ্ছে। এখন আমি যদি বলি এই দেশে হিন্দু, বা অন্য কোনো বিধর্মী অথবা অন্য কোনো মতাদর্শী থাকতে পারবে না , থাকলে আমি খুন করব তাহলে এটা হবে গণতন্ত্রবিরোধী কার্যকলাপ যা এই দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, আস্তিক, নাস্তিক থাকতে পারে, কেউ বাধা দিতে পারবে না। এই দেশের মানুষ মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ বলতে সব ধর্মের বা মতের মানুষকে বুঝায়, এবং কে কোন ধরনের মতে বিশ্বাসী হবে সেটা তার তার নিজস্ব ব্যাপার এর সাথে আমরা আমাদের জাতীয় ইস্যুকে বিভ্রান্তির মাঝে ঠেলে দিতে পারি না। আজকে বাংলাদেশের সব মানুষ ( মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, আস্তিক, নাস্তিক) রাজাকারের ফাঁসি চাই এতে কারো কোনো মতবিরোধ নাই। সবাই এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে। এখানে ত আর কোনো প্রকার ধর্মীয় প্রশ্ন আসতে পারে না। এখন কেউ যদি নাস্তিক হয় তাহলে আমরা যারা ধর্মাবলম্বী তাদের কাছে জিনিসটি খারাপ লাগবে এটাই স্বাভাবিক, তাহলে আমার একটা প্রশ্ন যে আমরা তাহলে যারা মুসলমান আছি ত সবাই অন্য ধর্মাবলম্বীদের সাথে মিলে আন্দোলন করব না। দেখেন এখানে একটি বিশাল গুরুতর অন্যায়ের প্রতিবাদ জানানো হচ্ছে, আর এইরকম অন্যায়ের প্রতিবাদ ত ইসলামে নিষিদ্ধ নয়।
এখন একটু ভাবুন আর কোনো প্রকার বিভ্রান্তিতে বিশ্বাস করবেন না। যেটা সত্য সেটাকে স্বীকার আমাদের করতেই হবে। আসুন সবাই মিলে এই রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাই এই রাজাকারের দাবীকে জোরালো করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



